• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কৃতিত্বের সঙ্গে এলএলবি সম্পন্ন করলেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ মো. রাহুল রোটারি ক্লাব অব সিলেট ইম্পেরিয়ালের ২০২৬-২৭ বর্ষের প্রথম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত তাহিরপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ নেতার হামলায় আহত ছাত্রদল নেতা ধর্মপাশায় বিএনপি নেতাকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে ধর্মপাশায় সংবাদ সম্মেলন অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে টিআর প্রকল্পের বরাদ্দ উত্তোলনের অভিযোগ, পিআইও বললেন-এমপি অবগত ছিলেন সুনামগঞ্জে র‍্যাব-৯, পুলিশ, ডিএনসি ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১, দুইজনের কারাদণ্ড ফারুক আহমদের অর্থায়নে শান্তিগঞ্জে ফ্রি চক্ষু ক্যাম্প জেলা পুলিশের অনলাইন কুইজে প্রথম ছাত্রদল জেলা সভাপতি তারেক, সম্মাননা প্রদান বিশ্বম্ভরপুরে মাদক বিরোধী ঐক্য পরিষদের ধনপুর ইউনিয়ন কমিটি অনুমোদন কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা

সুনামগঞ্জে ১৭ বছরের কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি হাবিবুর রহমান ওরফে (হাবিব) গ্রেপ্তার

Reporter Name
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

এম আর সজিব,নিজস্ব প্রতিবেদক:  সুনামগঞ্জে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের তদন্ত এবং র‍্যাব-৯-এর গোয়েন্দা সহায়তায় বুধবার (৮ জুলাই) বিকেলে সিলেট নগরী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ জুন ভুক্তভোগী কিশোরীর পরিবার সুনামগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দায়ের করলে বিষয়টি তাৎক্ষণিকভাবে গুরুত্বের সঙ্গে আমলে নেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ, পিপিএম। অভিযোগের ভিত্তিতে মামলা নং-৪২ রুজু করা হয়। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০০৩)-এর ৯(১)/৩০ ধারায় দায়ের করা হয়েছে। তদন্তভার অর্পণ করা হয় এসআই পলাশের ওপর।

তদন্তকালে পুলিশ জানতে পারে, মামলার প্রধান আসামি আত্মগোপনে রয়েছে এবং কোনো মোবাইল ফোন ব্যবহার না করায় তার অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। এ অবস্থায় র‍্যাব-৯-এর সহায়তা চাওয়া হলে সংস্থাটির একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করে।

দীর্ঘ অনুসন্ধানের পর ৮জুলাই( বুধবার)২৬ইং বিকেল প্রায় ৩টার দিকে সিলেট নগরী থেকে মামলার প্রধান আসামি হাবিবুর রহমান ওরফে হাবিব (৩৫)কে গ্রেপ্তার করা হয়। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার শেখেরগাঁও গ্রামের মৃত করম আলীর ছেলে।

গ্রেপ্তারের পর তদন্তকারী কর্মকর্তা র‍্যাবের কাছ থেকে আসামিকে বুঝে নিয়ে সুনামগঞ্জ সদর থানায় নিয়ে আসেন। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির করা হবে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নারী ও শিশু নির্যাতনের মতো সংবেদনশীল অপরাধের ঘটনায় দ্রুত তদন্ত, পলাতক আসামিদের শনাক্ত এবং আইনের আওতায় আনতে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। পুলিশ ও র‍্যাবের সমন্বিত অভিযানে প্রধান আসামিকে গ্রেপ্তার করায় মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।


More News Of This Category