• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
চোর সন্দেহে উত্তেজনা সৃষ্টি হলেও চিকিৎসক, আনসার সদস্য ও হাসপাতাল কর্মীদের মানবিক উদ্যোগে স্বজনদের খুঁজতে পুলিশি সহায়তা শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন সেবার মানে সন্তো প্রকাশ,ডাঃ ফোয়ারা তাসমীম সুনামগঞ্জে ১৭ বছরের কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি হাবিবুর রহমান ওরফে (হাবিব) গ্রেপ্তার সুনামগঞ্জ তাহিরপুরে ১৩ লাখ টাকার ফুচকা জব্দ, চোরাচালান চক্রের ৫ সদস্যসহ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা ফতেহপুরে মাদকবিরোধী আলোচনা সভা, সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার সুনামগঞ্জ সদর হাসপাতালে সার্জারি সেবায় ইতিবাচক পরিবর্তন, রোগীদের আস্থা বাড়াচ্ছেন ডা. এম. এ. আওয়াল সোহেল সুনামগঞ্জে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগ দিলেন মিজ শাকিলা রহমান মৌলভীবাজারে আশুরার তাৎপর্য নিয়ে আলোচনা অনুষ্ঠিত

সুনামগঞ্জের পরিত্যক্ত টিএন্ডটি কোয়ার্টার দখলমুক্ত ও অবৈধ কার্যকলাপ বন্ধের দাবিতে গণপূর্ত বিভাগে আবেদন

Reporter Name
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ: সুনামগঞ্জ শহরের পরিত্যক্ত সাবেক টিএন্ডটি কোয়ার্টার অবৈধ দখলমুক্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কাছে লিখিত আবেদন করেছেন এক স্বেচ্ছাসেবী।

আবেদনকারী উত্তর মল্লিকপুর এলাকার বাসিন্দা মো. আখলাকুর রহমান। গত ১ জুলাই তিনি এ আবেদন করেন। এর অনুলিপি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার এবং বিটিসিএলের সুনামগঞ্জ কার্যালয়ের সহকারী ব্যবস্থাপকের কাছেও পাঠানো হয়েছে।
আবেদনে তিনি অভিযোগ করেন, সুনামগঞ্জ জেলার বিভিন্ন পরিত্যক্ত সরকারি ভবন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের অবৈধ দখলে রয়েছে। এসব স্থানে মাদকসেবন, মাদক ব্যবসা, দেহব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে বলে তিনি দাবি করেন।
আবেদনপত্রে আরও উল্লেখ করা হয়, গত ২৯ জুন রাতে সুনামগঞ্জ মাদক প্রতিরোধ পৌর কমিটির পরিচালিত একটি অভিযানে পরিত্যক্ত টিএন্ডটি কোয়ার্টার থেকে কয়েকজন মাদকসেবীকে আটক করা হয়। পরে ভবিষ্যতে সেখানে মাদকসেবন না করার শর্তে তাদের ছেড়ে দেওয়া হয় বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যের উল্লেখ করেন আবেদনকারী।
তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কয়েকজন ব্যক্তি অবৈধভাবে সরকারি ওই পরিত্যক্ত ভবন দখলে রেখে সেখানে মাদকসেবন, দেহব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন। তিনি অবিলম্বে সরকারি সম্পত্তি দখলমুক্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
আবেদনকারী বলেন, সরকারি সম্পত্তি রক্ষা এবং জনস্বার্থে পরিত্যক্ত টিএন্ডটি কোয়ার্টার দ্রুত দখলমুক্ত করে সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
এ বিষয়ে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।


More News Of This Category