• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
শিমুলবাঁকে উচ্চ ফলনশীল বোরো চাষে প্রশিক্ষণ তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আলোচনায় মোস্তাক আহমেদ চেলা নদীতে বালু উত্তোলন বন্ধের অভিযোগ, জীবিকা সংকটে শত শত বারকি শ্রমিক যাদুকাটার পাড় কেটে বালু উত্তোলন, তাহিরপুরে ৪ স্টিলবডি আটক, জরিমানা ১ লাখ টাকা তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে আন্তর্জাতিক কার্যকরী সদস্য পদে প্রার্থী শেখ আলী মোস্তফা এমপি নুরুলের বিরুদ্ধে অভিযোগকে ‘তথ্য সন্ত্রাস’ আখ্যা দিয়ে সুনামগঞ্জ জেলা বিএনপির সংবাদ সম্মেলন সুনামগঞ্জে ডিএনসির অভিযান: ২ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার, পলাতক একজন সুনামগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস২০২৬ পালিত সুনামগঞ্জে দস্যুতার মামলায় অভিযুক্ত সিমন চৌধুরী গ্রেফতার ঢাকার বিশিষ্ঠ শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা

শান্তিগঞ্জের চিকারকান্দিতে পাকা রাস্তা, স্বস্তি শতাধিক পরিবারের

Reporter Name
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ইমরানুল হাসান,শান্তিগঞ্জ প্রতিনিধি:  সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের চিকারকান্দি গ্রামের পশ্চিম হাটির দীর্ঘদিনের কাঁচা রাস্তা অবশেষে পাকাকরণের আওতায় এসেছে। নির্মাণকাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। প্রায় এক শতাব্দী ধরে দুর্ভোগে থাকা শতাধিক পরিবারের দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবে রূপ নিতে চলেছে।

মঙ্গলবার (৩০ জুন২৬)ইং সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, চিকারকান্দি গ্রামের পশ্চিম হাটির ১৯৭ মিটার রাস্তার পাকাকরণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। দীর্ঘ প্রায় ১০০ বছর ধরে এলাকার প্রায় ১০০টি পরিবার কাঁচা ও কাদামাটির এই রাস্তা ব্যবহার করে আসছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে কোমলমতি শিক্ষার্থী, বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারী এবং রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হতো। স্থানীয়দের আশা, নির্মাণকাজ সম্পন্ন হলে এই ভোগান্তির স্থায়ী অবসান ঘটবে।

স্থানীয় বাসিন্দা মো. কমরু মিয়া বলেন, এই রাস্তাটি পাকা হওয়ায় আমরা এখন স্বস্তিতে চলাচল করতে পারব। আর অল্প কিছু কাজ বাকি আছে। সেটুকু শেষ হয়ে গেলে আমাদের দীর্ঘদিনের কষ্ট দূর হবে। এজন্য আমি সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম. কয়ছর আহমদ সাহেবকে আন্তরিক ধন্যবাদ জানাই।

শান্তিগঞ্জ উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২৫–২০২৬ অর্থবছরে সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম. কয়ছর আহমদের বরাদ্দ থেকে পূর্ব পাগলা ইউনিয়নের চিকারকান্দি গ্রামের পশ্চিম হাটিতে ১৯৭ মিটার পাকা রাস্তা নির্মাণের জন্য ৫ লাখ টাকা ব্যয়ে প্রকল্প গ্রহণ করা হয়েছে।

শান্তিগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. সাজেদুল ইসলাম বলেন, রাস্তা পাকাকরণের কাজ চলমান রয়েছে। নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করতে আমাদের নিয়মিত তদারকি অব্যাহত আছে। আশা করছি আগামী দুই দিনের মধ্যেই নির্মাণকাজ সম্পন্ন হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের এই জনদুর্ভোগের অবসানে তারা আনন্দিত। তাদের প্রত্যাশা, রাস্তার কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে এবং শিক্ষার্থী, কৃষকসহ সব শ্রেণি-পেশার মানুষের চলাচলে স্থায়ী স্বস্তি ফিরে আসবে।


More News Of This Category