• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
হাওরাঞ্চলের প্রাথমিক শিক্ষা আরও গতিশীল করতে সমন্বিত উদ্যোগ নিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে সাংবাদিক আ:মান্নানের মেয়ে মমতা আক্তার জুঁইয়ের বিবাহ সম্পন্ন কৃতিত্বের সঙ্গে এলএলবি সম্পন্ন করলেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ মো. রাহুল রোটারি ক্লাব অব সিলেট ইম্পেরিয়ালের ২০২৬-২৭ বর্ষের প্রথম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত তাহিরপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ নেতার হামলায় আহত ছাত্রদল নেতা ধর্মপাশায় বিএনপি নেতাকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে ধর্মপাশায় সংবাদ সম্মেলন অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে টিআর প্রকল্পের বরাদ্দ উত্তোলনের অভিযোগ, পিআইও বললেন-এমপি অবগত ছিলেন সুনামগঞ্জে র‍্যাব-৯, পুলিশ, ডিএনসি ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১, দুইজনের কারাদণ্ড ফারুক আহমদের অর্থায়নে শান্তিগঞ্জে ফ্রি চক্ষু ক্যাম্প জেলা পুলিশের অনলাইন কুইজে প্রথম ছাত্রদল জেলা সভাপতি তারেক, সম্মাননা প্রদান

দুই দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র কাওছার সন্ধান চায় পরিবার

Reporter Name
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

দোয়ারাবাজার, সুনামগঞ্জ প্রতিনিধি: ছাতকে আবু কাওছার মোছাদ (১৩) নামে এক মাদ্রাসাছাত্র গত দুই দিন ধরে নিখোঁজ রয়েছে।(২৭ জুন শনিবার) বাদ আসর নিজ বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।আবু কাওছার মোছাদ দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের প্রতাপপুর গ্রামের নানু মিয়ার ছেলে। তিনি ছাতক সদর ইউনিয়নের তিররাই মুক্তিরগাঁও হাফিজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র।নিখোঁজ শিক্ষার্থীর ভাই আবু সাঈদ তালুকদার জানান, মাদ্রাসা থেকে ছুটি নিয়ে আবু কাওছার বাড়িতে এসেছিল। শনিবার আসরের নামাজ প্রতাপপুর কেন্দ্রীয় জামে মসজিদে আদায় করার পর তার বাবা তাকে ছাতকবাজারগামী একটি সিএনজি চালিত অটোরিকশায় তুলে দেন। পরিকল্পনা অনুযায়ী, সে আকিজ প্লাস্টিক লিমিটেড এলাকার কাছে নেমে মধুকোনি সড়ক হয়ে তিররাই মুক্তিরগাঁও হাফিজিয়া মাদ্রাসায় যাওয়ার কথা ছিল। এর আগেও সে একই পথে নিয়মিত যাতায়াত করত।

পরিবার জানায়, শনিবার রাতে মাদ্রাসায় পৌঁছে বাড়িতে ফোন না করায় তারা খোঁজ নিয়ে জানতে পারেন, আবু কাওছার মাদ্রাসায় পৌঁছায়নি। এরপর থেকেই স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছেন, তবে এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল সাদা পাজামা, পাঞ্জাবি এবং মাথায় টুপি। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে।আবু কাওছার মোছাদের সন্ধান পেলে পরিবারের পক্ষ থেকে ০১৭৫৪৯৫৮৪০৪ অথবা ০১৭১০৭১৫৩২৪ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।


More News Of This Category