• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
চোর সন্দেহে উত্তেজনা সৃষ্টি হলেও চিকিৎসক, আনসার সদস্য ও হাসপাতাল কর্মীদের মানবিক উদ্যোগে স্বজনদের খুঁজতে পুলিশি সহায়তা শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন সেবার মানে সন্তো প্রকাশ,ডাঃ ফোয়ারা তাসমীম সুনামগঞ্জে ১৭ বছরের কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি হাবিবুর রহমান ওরফে (হাবিব) গ্রেপ্তার সুনামগঞ্জ তাহিরপুরে ১৩ লাখ টাকার ফুচকা জব্দ, চোরাচালান চক্রের ৫ সদস্যসহ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা ফতেহপুরে মাদকবিরোধী আলোচনা সভা, সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার সুনামগঞ্জ সদর হাসপাতালে সার্জারি সেবায় ইতিবাচক পরিবর্তন, রোগীদের আস্থা বাড়াচ্ছেন ডা. এম. এ. আওয়াল সোহেল সুনামগঞ্জে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগ দিলেন মিজ শাকিলা রহমান মৌলভীবাজারে আশুরার তাৎপর্য নিয়ে আলোচনা অনুষ্ঠিত

সুনামগঞ্জে সম্ভাব্য বন্যা মোকাবিলায় আগাম প্রস্তুতি জেলা প্রশাসনের

Reporter Name
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

এম আর সজিব,নিজস্ব প্রতিবেদক : আবহাওয়ার পূর্বাভাস ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে আগামী কয়েক দিনের মধ্যে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে জেলা প্রশাসন। ইতোমধ্যে জেলার বিভিন্ন এলাকায় নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ার খবর পাওয়া যাচ্ছে।

সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন আগাম প্রস্তুতি গ্রহণ করেছে। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির গত ২৭ এপ্রিল ২০২৬ তারিখের সভার সিদ্ধান্ত অনুযায়ী জেলা ও উপজেলা পর্যায়ে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কার্যালয়ের অধীনে বর্তমানে প্রায় এক থেকে দেড় মাসের ত্রাণসামগ্রী মজুত রয়েছে। পাশাপাশি দীর্ঘমেয়াদি প্রয়োজন বিবেচনায় আরও ত্রাণ বরাদ্দের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে।
প্রতিটি উপজেলায় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, স্বেচ্ছাসেবক দল ও মেডিকেল টিম গঠন, বিশুদ্ধ পানি সরবরাহের জন্য পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সংরক্ষণ, উদ্ধারকাজে ব্যবহারের জন্য নৌযান প্রস্তুত রাখাসহ বিভিন্ন দপ্তরকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। কোনো এলাকা দুর্যোগে আক্রান্ত হলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে প্রশাসন।
এদিকে নদ-নদীর পানির স্তর নিয়মিত পর্যবেক্ষণ ও তথ্য প্রকাশের জন্য পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি দপ্তরকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থেকে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, দুর্যোগ-সংক্রান্ত সার্বিক যোগাযোগ ও তথ্য আদান-প্রদানের জন্য একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে। জরুরি প্রয়োজনে কন্ট্রোল রুমের ০১৬৮১-৩১৭১৯১ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।


More News Of This Category