• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
চোর সন্দেহে উত্তেজনা সৃষ্টি হলেও চিকিৎসক, আনসার সদস্য ও হাসপাতাল কর্মীদের মানবিক উদ্যোগে স্বজনদের খুঁজতে পুলিশি সহায়তা শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন সেবার মানে সন্তো প্রকাশ,ডাঃ ফোয়ারা তাসমীম সুনামগঞ্জে ১৭ বছরের কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি হাবিবুর রহমান ওরফে (হাবিব) গ্রেপ্তার সুনামগঞ্জ তাহিরপুরে ১৩ লাখ টাকার ফুচকা জব্দ, চোরাচালান চক্রের ৫ সদস্যসহ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা ফতেহপুরে মাদকবিরোধী আলোচনা সভা, সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার সুনামগঞ্জ সদর হাসপাতালে সার্জারি সেবায় ইতিবাচক পরিবর্তন, রোগীদের আস্থা বাড়াচ্ছেন ডা. এম. এ. আওয়াল সোহেল সুনামগঞ্জে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগ দিলেন মিজ শাকিলা রহমান মৌলভীবাজারে আশুরার তাৎপর্য নিয়ে আলোচনা অনুষ্ঠিত

সুনামগঞ্জের আলোচিত গৌরারং ইউনিয়নে শিশু ধর্ষণ মামলার অভিযুক্ত বদরুল আলম সিলেট থেকে গ্রেফতার

Reporter Name
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জ সদর উপজেলার আলোচিত গৌরারং ইউনিয়নে ১১ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত বদরুল আলমকে সিলেট বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করেছে সুনামগঞ্জ সদর থানা পুলিশ।

অভিযুক্ত গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং সচেতন মহলসহ স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারের দায়ের করা মামলার ভিত্তিতে অভিযুক্তকে আটকের জন্য তৎপরতা শুরু করে সুনামগঞ্জ সদর থানা পুলিশ। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সিলেট বিমানবন্দর এলাকা থেকে বদরুল আলমকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় দ্রুত পদক্ষেপ গ্রহণ করে অভিযুক্তকে আইনের আওতায় আনায় সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রতন শেখ, পিপিএম-এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সচেতন, নাগরিক এবং ইউনিয়ন চেয়ারম্যান সওকত।

তারা বলেন, নারী ও শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে পুলিশের এমন তাৎক্ষণিক ও কার্যকর ভূমিকা সাধারণ মানুষের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা বৃদ্ধি করেছে।

সচেতন মহল এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান তারা।


More News Of This Category