• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
দীর্ঘ ১০ মাস পর দায়িত্বে ফিরলেন জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন সুনামগঞ্জ বিশ্বম্ভরপুরে ৪ ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা সুনামগঞ্জে মাদকাসক্তি প্রতিরোধ ও মাদক নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত সুনামগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা সুনামগঞ্জে জরুরি পরিস্থিতি মোকাবিলায় পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত সুনামগঞ্জে সম্ভাব্য বন্যা মোকাবিলায় আগাম প্রস্তুতি জেলা প্রশাসনের জমি-সংক্রান্ত বিরোধে হামলার অভিযোগ, আহত ২ জন হাসপাতালে ভর্তি দোয়ারাবাজারে জঙ্গলে বটবৃক্ষের নিচে ‘আস্তানা’ ঘিরে এলাকায় আতঙ্ক   দিরাই পৌরসভা নিবার্চনে মেয়র পদে জনপ্রিয়তার শীর্ষে এড.ইকবাল হোসেন চৌধুরী চামরদানী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা এম শহীদ

খোলার দিনেও তালাবদ্ধ মধ্যনগর উপজেলা সমাজসেবা অফিস, সেবা গ্রহীতাদের দুর্ভোগ

Reporter Name
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সমাজসেবা অফিসে সেবা নিতে এসে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। অভিযোগ উঠেছে, সরকারি ছুটির দিন তো বটেই, অনেক সময় অফিস চলাকালেও প্রয়োজনীয় সেবা না পেয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে সেবা গ্রহীতাদের।

বিভিন্ন ভাতা, প্রতিবন্ধী সনদ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত কাজে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ সমাজসেবা অফিসে এলেও অনেক সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুপস্থিতি বা অফিস কার্যক্রম বন্ধ থাকায় নিরাশ হয়ে ফিরে যেতে হচ্ছে।
মঙ্গলবার (২ জুন) দুপুর ১টার দিকে মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয়ে অবস্থিত সমাজসেবা অফিসের অস্থায়ী কার্যালয়ে গিয়ে দেখা যায়, অফিসে তালা ঝুলছে। এ সময় সেবা নিতে আসা বেশ কয়েকজন ভুক্তভোগীকে অপেক্ষা করতে দেখা যায়।
ভুক্তভোগীরা জানান, দূর-দূরান্ত থেকে যাতায়াত খরচ করে অফিসে এসেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। এতে সময় ও অর্থ,উভয়েরই অপচয় হচ্ছে। তারা দ্রুত অফিসের সেবা কার্যক্রম নিয়মিত ও জনবান্ধব করার দাবি জানান।
স্থানীয় সচেতন মহলের মতে, সমাজসেবা অফিস জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করে সেবা গ্রহীতাদের দুর্ভোগ লাঘবে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ বলেন, অফিস তো খোলা থাকার কথা। বিষয়টি সম্পর্কে না জেনে আমি কিছু বলতে পারব না।
এ ব্যাপারে বক্তব্য জানতে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এদিকে ভুক্তভোগীরা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে সাধারণ মানুষ হয়রানির শিকার না হয়ে সহজে সরকারি সেবা গ্রহণ করতে পারেন।


More News Of This Category