• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
দিরাইয়ে দলিল লেখক বাদল মল্লিকের বিরুদ্ধে নানা অভিযোগ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক,আল-আমিন ছাতকে মানবকল্যাণ ফাউন্ডেশন চরমহল্লা শাখার সভাপতি তাজিদুল, সম্পাদক আলী আহমেদ সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত বাবার অপূর্ণ স্বপ্ন পূরণের আলোচনায় এম শহীদ, চামরদানী ইউনিয়নে বাড়ছে রাজনৈতিক সক্রিয়তা ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে সুনামগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সমাবেশ শিক্ষার্থীদের সচেতনতাই পারে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রুখতে:ওসি শাহাবুদ্দিন শাহিন যুবলীগ নেতা আলী আহমেদ মাহীনকে গ্রেপ্তার করেছে সোবহানিঘাট পুলিশ ফাঁড়ি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সুনামগঞ্জ নতুন কমিটি গঠন রানীশংকৈলে এসিল্যান্ডের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন

সেপ্টেম্বরে মুক্তি পাচ্ছে যে ৯টি সিনেমা

Reporter Name
Update : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

গল্প নির্ভর কিছু সিনেমা সম্প্রতি ভালো ব্যবসা করায় আবারও সরব হয়ে উঠেছে ঢালিউড। দীর্ঘদিনের জমে থাকা সিনেমাগুলো মুক্তি দিতে নেমেছেন প্রযোজক-পরিচালকেরা। সেপ্টেম্বর মাস জুড়ে মুক্তি পেতে যাচ্ছে বেশ কিছু নতুন সিনেমা।

এক মাসে মুক্তির অপেক্ষায় ৯টি সিনেমা! মাস কয়েক আগেও ছিল না এমন চিত্র। বাংলা সিনেমা নিয়ে হতাশ ছিলেন সংশ্লিষ্টরা। তবে এ দৃশ্য বদলে যায় গত ঈদ থেকে। সেপ্টেম্বর মাসে এবার আছে নতুন সিনেমা মুক্তির হিড়িক। এ মাসের পাঁচ শুক্রবারে মুক্তির জন্য ৯টি সিনেমার আবেদন জমা পড়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতিতে। যেসব সিনেমায় আছেন  জয়া আহসান, মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া, ইমন, সিয়াম, সাইমনের মতো জনপ্রিয় তারকারা। আছেন হুমায়রা সুবাহ, নিশাত নাওয়ার সালওয়ার মতো নবাগত অনেকেই।

প্রযোজক-পরিবেশক সমিতির তালিকা অনুযায়ী, আগামী ২ সেপ্টেম্বর মুক্তি পাবে রকিবুল আলম রকিবের ‘ভাইয়ারে’, ৯ সেপ্টেম্বর থাকবে আবুল কালাম আজাদের ‘ও মাই লাভ’ ও শামীম আহমেদ রনীর ‘লাইভ’, ১৬ সেপ্টেম্বর মোস্তাফিজুর রহমান মানিকের ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ ও সাইদুল ইসলাম রানার ‘বীরত্ব। ২৩ সেপ্টেম্বর মুক্তি পাবে মাহমুদ দিদারের ‘বিউটি সার্কাস’ আর দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন। ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে রফিক শিকদারের ‘বসন্ত বিকেল’ ও ডায়েল রহমানের ‘ঈশা খাঁ।

তবে এ মাসে সৈকত নাসিরের ‘বর্ডার’, নিয়ামুল মুক্তার ‘রক্তজবা’ ও আশুতোষ সুজনের ‘দেশান্তর’ মুক্তির কথা শোনা গেলেও মুক্তি পাচ্ছে না সিনেমাগুলো।

বছর শেষ হতে বাকি এখনও ৪ মাস। এ সময়কে ‘সিনেমার সময়’ বলে মনে করছেন অনেকেই। মুক্তির অপেক্ষায় থাকা বেশ কয়েকটি সিনেমা নিয়ে আগ্রহী দর্শক। মানসম্মত সিনেমা মুক্তি পেলে বাংলা সিনেমার নতুন এ জোয়ার চলবে বিরামহীন এমনটাই প্রত্যাশা ভক্তদের।


More News Of This Category