• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
দিরাইয়ে দলিল লেখক বাদল মল্লিকের বিরুদ্ধে নানা অভিযোগ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক,আল-আমিন ছাতকে মানবকল্যাণ ফাউন্ডেশন চরমহল্লা শাখার সভাপতি তাজিদুল, সম্পাদক আলী আহমেদ সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত বাবার অপূর্ণ স্বপ্ন পূরণের আলোচনায় এম শহীদ, চামরদানী ইউনিয়নে বাড়ছে রাজনৈতিক সক্রিয়তা ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে সুনামগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সমাবেশ শিক্ষার্থীদের সচেতনতাই পারে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রুখতে:ওসি শাহাবুদ্দিন শাহিন যুবলীগ নেতা আলী আহমেদ মাহীনকে গ্রেপ্তার করেছে সোবহানিঘাট পুলিশ ফাঁড়ি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সুনামগঞ্জ নতুন কমিটি গঠন রানীশংকৈলে এসিল্যান্ডের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন

মৃত্যুর এক বছর পরও সমান জনপ্রিয় সিদ্ধার্থ

Reporter Name
Update : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

ঠিক এক বছর আগে ২০২১ সালের ২ সেপ্টেম্বর হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান সিদ্ধার্থ শুক্লা। বিগ বস সিজন ১৩ থেকেই মূলত ভারতের বাইরে তিনি অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় মুখ হয়ে উঠেছিলেন। তার অন্যতম কারণ ছিল সিদ্ধার্থ ও শেহনাজ গিলের মধ্যকার বন্ধুত্ব। মৃত্যুর এক বছর পর আজও শেহনাজের নামের সাথে সাথে উচ্চারিত হয় সিদ্ধার্থের নাম।

এই এক বছরে শোক কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছেন শেহনাজ। কাজে মনোনিবেশ করেছেন তিনি। এখন তাকে অনেকটাই শক্ত মনের মানুষ হিসেবে দেখা গেলেও সিদ্ধার্থের মৃত্যুতে একেবারেই ভেঙে পড়েছিলেন তিনি। দাহ করার জন্য সিদ্ধার্থের দেহ শ্মশানে নিয়ে যাওয়ার সময় শববাহী গাড়ির দিকে শেহনাজের দৌড়ে যাওয়ার দৃশ্য এখনও ভুলতে পারেননি অনেকে। অভিনেতার আকস্মিক প্রয়াণে শেহনাজ অসুস্থ হয়ে পড়েছিলেন বলেও শোনা গিয়েছিল।

অবশ্য সম্পর্কের কথা কখনোই জনসম্মুখে প্রকাশ করেননি এই জুটি। তবে তাদের গভীর বন্ধুত্বের আড়ালে অন্যরকম রসায়ন খুঁজে পেয়েছিলেন ভক্তরা। সেই সূত্র ধরেই ধীরে ধীরে জনমনে অমরত্ব লাভ করেছে সিদ্ধার্থ ও শেহনাজ জুটি। বিগ বসের সেই সিজনে সিদ্ধার্থ প্রথম ও শেহনাজ তৃতীয় হয়েছিলেন। রিয়্যালিটি শো শেষ হওয়ার পরও ক্রমেই বাড়ছিল এই জুটির জনপ্রিয়তা। তবে হঠাৎ এক ধাক্কায় বদলে গেলো সব। তবুও ভক্তদের মনে শেহনাজের সাথে সাথে সিদ্ধার্থের নাম আজও জীবন্ত।


More News Of This Category