• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
ছাতকে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা আদায় ১ লক্ষ ৫০হাজার র‍্যাব-৯ ও র‍্যাব-৪ এর যৌথ অভিযানে সুনামগঞ্জেে ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে গ্রেফতার জগন্নাথপুর পৌরসভা নিবার্চনে মেয়র পদে জনপ্রিয়তার শীর্ষে আলিফ মিয়া ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ শিক্ষার্থীদের সৃজনশীল প্রকল্পে মুগ্ধ দর্শনার্থীরা পুলিশ সুপার এ বি এম জাকির হোসেনের হাত থেকে র‍্যাংক ব্যাজ পেলেন এএসআই জাকির হোসেন জীবিত উকিল আলীকে মৃত বানিয়ে জায়গা দখলের পায়তারা শান্তিগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত চতুর্থ বারের মতো সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি রতন শেখ, শ্রেষ্ঠ এসআই জহির হোসেন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ৩৩৭ কেজি ভারতীয় ফুসকাসহ-আটক ২

প্রধানমন্ত্রী বলেছেন, দেশের মানুষ কষ্টে আছে, তবু আন্দোলনের হাঁকডাক: কাদের

Reporter Name
Update : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে সারা বিশ্ব অস্থিরতার মধ‍্যে আছে। দেশেও এক সংকটময় অবস্থা চলছে। প্রধানমন্ত্রীই বলেছেন, দেশের মানুষ কষ্টে আছে। তার মানে তিনি স্বীকার করে নিয়েছেন। তারপরও আন্দোলনের হাঁকডাক। এমন মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ছাত্রলীগের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে তিনি বলেন, মির্জা ফখরুল সাহেব, আন্দোলন আন্দোলন করে গলা শুকিয়ে যায়, কিন্তু আন্দোলনের জোয়ার আসে না। টেমস নদীর ওপার থেকে যুবরাজ হাক ডাক দিচ্ছে, কিন্তু বিএনপির শুকনো নদীতে জোয়ার আসে না।

ওবায়দুল কাদের আরও বলেন, মির্জা ফখরুল, আপনাকে সতর্ক করে দিতে চাই, আপনাদের হাতে অনেক রক্তের দাগ। আমাদের অনেক নেতাদের আপনারা হত‍্যা করেছেন। কিন্তু আমরা হত‍্যার রাজনীতি করি না। আমরা আপনাদের কাউকেই হত‍্যা করিনি। বেগম জিয়াকে কেউ হত‍্যা করতে যায়নি।


More News Of This Category