• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
দিরাইয়ে দলিল লেখক বাদল মল্লিকের বিরুদ্ধে নানা অভিযোগ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক,আল-আমিন ছাতকে মানবকল্যাণ ফাউন্ডেশন চরমহল্লা শাখার সভাপতি তাজিদুল, সম্পাদক আলী আহমেদ সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত বাবার অপূর্ণ স্বপ্ন পূরণের আলোচনায় এম শহীদ, চামরদানী ইউনিয়নে বাড়ছে রাজনৈতিক সক্রিয়তা ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে সুনামগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সমাবেশ শিক্ষার্থীদের সচেতনতাই পারে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রুখতে:ওসি শাহাবুদ্দিন শাহিন যুবলীগ নেতা আলী আহমেদ মাহীনকে গ্রেপ্তার করেছে সোবহানিঘাট পুলিশ ফাঁড়ি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সুনামগঞ্জ নতুন কমিটি গঠন রানীশংকৈলে এসিল্যান্ডের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ, প্রার্থী ৩১২

Reporter Name
Update : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অধীন পুলিশ অধিদপ্তরের আওতাধীন স্পেশাল ব্রাঞ্চ, ঢাকার নবম গ্রেডের সিনিয়র কম্পিউটার অপারেটর পদে অনলাইনে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে।

সরকারি কর্ম কমিশনের (পিএসসির) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ১৩ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা নগরে পিএসসি ভবনে এ পরীক্ষা নেওয়া হবে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩১২।

বাংলা ৪০, ইংরেজি ৪০, সাধারণ জ্ঞান ৪০, প্রাসঙ্গিক টেকনিক্যাল/কারিগরি বিষয়ে ৮০ নম্বরসহ মোট ২০০ নম্বরের চার ঘণ্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা নিষিদ্ধ। তবে সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

পরীক্ষা শুরুর কমপক্ষে ১৫ মিনিট আগে কেন্দ্রে আসতে হবে। পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট পর কাউকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না এবং পরীক্ষা শুরুর ২ ঘণ্টার মধ্যে কেউ কক্ষ ত্যাগ করতে পারবেন না।


More News Of This Category