• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
রানীশংকৈলে এসিল্যান্ডের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন ঘাগটিয়া ঈদগাহ ও খেলার মাঠের জমি রক্ষায় মতবিনিময় সভা সুনামগঞ্জে ২ দিন ব্যাপী নৃত্য কর্মশালার শুভ উদ্বোধন। সড়ক নিরাপত্তায় শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযান, জরিমানা ১৭ বাসকে BD Iconic-এর ব্যবস্থাপনা পরিচালক হাফিজ মো. এনাম উদ্দিনকে বিশেষ সম্মাননা মক্কায় বিডি আইকনিকের গ্র্যান্ড ওপেনিং ও আইকনিক ইউনিটি গ্রুপের দ্বিতীয় এজিএম,হাজী জয়নাল আবেদীন পীরসহ বিশিষ্ট অতিথিদের সম্মাননা মক্কায় বিডি আইকনিকের উদ্যোগে উমরাহ হাজীদের সম্মাননা, সম্মানিত জয়নাল আবেদীন পীর প্রবাসের উপার্জনে নিজ গ্রামে আলোর দ্যুতি, ‘মানবতার ফেরিওয়ালা’ আবুল কালাম ডলুড়া চলতি নদীতে সিসি ক্যামেরা, অবৈধ বালু-পাথর উত্তোলন ঠেকাতে ওসি রতন শেখের নতুন উদ্যোগ ইতালি প্রবাসী ইমরানের জন্মদিনে প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার শুভেচ্ছা

নড়াইলে লালন সাধককে মারধর ও বাদ্যযন্ত্র ভাঙচুরের অভিযোগ, সংস্কৃতিকর্মীদের মানববন্ধন

Reporter Name
Update : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

নড়াইলে লালন সাধক হারেজ ফকিরকে (৭০) মারধর করে তার হারমোনিয়াম, তবলা, একতারা, বাঁশিসহ বিভিন্ন বাদ্যযন্ত্র ভেঙে ফেলার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে শনিবার (৩ সেপ্টেম্বর) নড়াইল প্রেসক্লাব চত্বরে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা বলেন, শিল্প-সংস্কৃতির ওপর আঘাত কোনোভাবেই মেনে নেয়া যায় না। এ ধরনের ঘটনা আমরা আর দেখতে চাই না।

গত ৩১ আগস্ট থানায় দেয়া লিখিত অভিযোগে লালন সাধক হারেজ ফকির জানান, ২৭ আগস্ট রাত ১০টার দিকে স্থানীয় ভক্তদের নিয়ে গান পরিবেশন করছিলেন তিনি। এ সময় পুরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিরুল ইসলাম মনি মিয়ার বড় ভাই জামাত নেতা আলী মিয়া, মিন্টু শেখসহ তার লোকজন হারেজ ফকিরকে মারধর করে বাদ্যযন্ত্রসহ বিভিন্ন মালপত্র ভাঙচুর করে।

অবশ্য অভিযোগ দেয়ার দুদিন পর, গতকাল থানায় গিয়ে হারেজ ফকির তার অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন বলে জানিয়েছেন কালিয়া থানার ওসি শেখ তাসমীম আলম। হারেজ ফকির পুলিশকে বলেছেন, ভুল বোঝাবুঝির জের ধরে আলী মিয়া ও মিন্টু শেখের বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলেন তিনি। ভেঙে ফেলা বাদ্যযন্ত্রগুলোও অভিডুক্তরা কিনে দেবেন। লালন সাধক হারেজ জানান, অভিযুক্ত আলী মিয়ার ফুফাতো বোনকে বিয়ে করেছে তিনি। তারা পরস্পর আত্মীয়।

অভিযুক্ত আলী মিয়ার বক্তব্য, হারেজ ফকির গান-বাজনার আড়ালে গাঁজা সেবন ও বেচাকেনা করে আসছেন। এর মাধ্যমে তিনি এলাকার যুব সমাজকে ধ্বংস করছেন। তাকে বিভিন্ন সময় নিষেধ করা সত্ত্বেও মাদক বেচাকেনা বন্ধ হয়নি। তবে হারেজ ফকিরের বাদ্যযন্ত্র ভাঙচুরের অভিযোগ অস্বীবকার করেছেন তিনি।


More News Of This Category