• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
রানীশংকৈলে এসিল্যান্ডের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন ঘাগটিয়া ঈদগাহ ও খেলার মাঠের জমি রক্ষায় মতবিনিময় সভা সুনামগঞ্জে ২ দিন ব্যাপী নৃত্য কর্মশালার শুভ উদ্বোধন। সড়ক নিরাপত্তায় শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযান, জরিমানা ১৭ বাসকে BD Iconic-এর ব্যবস্থাপনা পরিচালক হাফিজ মো. এনাম উদ্দিনকে বিশেষ সম্মাননা মক্কায় বিডি আইকনিকের গ্র্যান্ড ওপেনিং ও আইকনিক ইউনিটি গ্রুপের দ্বিতীয় এজিএম,হাজী জয়নাল আবেদীন পীরসহ বিশিষ্ট অতিথিদের সম্মাননা মক্কায় বিডি আইকনিকের উদ্যোগে উমরাহ হাজীদের সম্মাননা, সম্মানিত জয়নাল আবেদীন পীর প্রবাসের উপার্জনে নিজ গ্রামে আলোর দ্যুতি, ‘মানবতার ফেরিওয়ালা’ আবুল কালাম ডলুড়া চলতি নদীতে সিসি ক্যামেরা, অবৈধ বালু-পাথর উত্তোলন ঠেকাতে ওসি রতন শেখের নতুন উদ্যোগ ইতালি প্রবাসী ইমরানের জন্মদিনে প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার শুভেচ্ছা

নোয়াখালীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
Update : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

নোয়াখালীর সোনাইমুড়ীতে চার কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মো. আরিফ হোসেন (২৩) কুমিল্লা জেলার লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ ইউনিয়নের নগরী পাড়ার বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত আমির হোসেনের ছেলে।

শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম। এর আগে, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে সোনাইমুড়ীর চাষীরহাট থেকে তাকে গ্রেফতার করা হয়।

এনিয়ে এসপি শহীদুল ইসলাম বলেন, বিক্রির জন্য গাঁজা নিয়ে চাষীরহাট বাজারের অবস্থানকালে নোয়াখালী-কুমিল্লা মহাসড়কের পূর্ব পাশ থেকে গোপন সংবাদের ভিত্তিতে আরিফ হোসেনকে গ্রেফতার করা হয়। এসময় তার থেকে ৪ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।


More News Of This Category