• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
রানীশংকৈলে এসিল্যান্ডের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন ঘাগটিয়া ঈদগাহ ও খেলার মাঠের জমি রক্ষায় মতবিনিময় সভা সুনামগঞ্জে ২ দিন ব্যাপী নৃত্য কর্মশালার শুভ উদ্বোধন। সড়ক নিরাপত্তায় শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযান, জরিমানা ১৭ বাসকে BD Iconic-এর ব্যবস্থাপনা পরিচালক হাফিজ মো. এনাম উদ্দিনকে বিশেষ সম্মাননা মক্কায় বিডি আইকনিকের গ্র্যান্ড ওপেনিং ও আইকনিক ইউনিটি গ্রুপের দ্বিতীয় এজিএম,হাজী জয়নাল আবেদীন পীরসহ বিশিষ্ট অতিথিদের সম্মাননা মক্কায় বিডি আইকনিকের উদ্যোগে উমরাহ হাজীদের সম্মাননা, সম্মানিত জয়নাল আবেদীন পীর প্রবাসের উপার্জনে নিজ গ্রামে আলোর দ্যুতি, ‘মানবতার ফেরিওয়ালা’ আবুল কালাম ডলুড়া চলতি নদীতে সিসি ক্যামেরা, অবৈধ বালু-পাথর উত্তোলন ঠেকাতে ওসি রতন শেখের নতুন উদ্যোগ ইতালি প্রবাসী ইমরানের জন্মদিনে প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার শুভেচ্ছা

নেত্রকোনায় পুলিশের মামলায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩

Reporter Name
Update : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

নেত্রকোনায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা–কর্মীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলায় জেলা যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল্লাহ আল মামুন খানসহ তিন নেতা গ্রেপ্তার হয়েছেন। আজ শনিবার ভোরে গাজীপুরের একটি আবাসিক হোটেল থেকে আবদুল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। আবদুল্লাহ ওই মামলার প্রধান আসামি।

গ্রেপ্তার অন্য দুজন হলেন আটপাড়া উপজেলার দুওজ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ মামীম হোসেন ও আটপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব টিটু ভূঁইয়া। এর আগে গতকাল শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে ওই মামলায় ১৫ জন আসামিকে গ্রেপ্তার করল পুলিশ।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ প্রথম আলোকে বলেন, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে গত বৃহস্পতিবার রাতে নেত্রকোনা থানার উপপরিদর্শক (এসআই) খন্দকার আল মামুন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ৩৪ জনের নামসহ ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এর মধ্যে আজ শনিবার সকাল পর্যন্ত ১৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত বৃহস্পতিবার সকালে শহরের ছোটবাজার এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফকরুজ্জামান জুয়েল পুলিশ ও বিএনপির অন্তত ৪০ জন আহত হন। এ সময় পুলিশ ৪টি কাঁদানে গ্যাসের শেল ও ৫১টি রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ওই দিন রাতে পুলিশ বাদী হয়ে বিএনপির ৫০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করে।


More News Of This Category