• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
দিরাইয়ে দলিল লেখক বাদল মল্লিকের বিরুদ্ধে নানা অভিযোগ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক,আল-আমিন ছাতকে মানবকল্যাণ ফাউন্ডেশন চরমহল্লা শাখার সভাপতি তাজিদুল, সম্পাদক আলী আহমেদ সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত বাবার অপূর্ণ স্বপ্ন পূরণের আলোচনায় এম শহীদ, চামরদানী ইউনিয়নে বাড়ছে রাজনৈতিক সক্রিয়তা ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে সুনামগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সমাবেশ শিক্ষার্থীদের সচেতনতাই পারে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রুখতে:ওসি শাহাবুদ্দিন শাহিন যুবলীগ নেতা আলী আহমেদ মাহীনকে গ্রেপ্তার করেছে সোবহানিঘাট পুলিশ ফাঁড়ি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সুনামগঞ্জ নতুন কমিটি গঠন রানীশংকৈলে এসিল্যান্ডের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন

নদীতে পড়ে নিখোঁজ রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার

Reporter Name
Update : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে কুমিরমারা ফেরিঘাট থেকে কঁচা নদীতে পড়ে নিখোঁজ রাজস্ব কর্মকর্তা আবদুল্লাহ বিন কাফি’র (৪০) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিখোঁজের দুদিন পর শনিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের কেশদা খাল থেকে উদ্ধার করা হয়েছে তার মরদেহ। এই রাজস্ব কর্মকর্তা ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেওলা ইউনিয়নের চরটিকিয়া গ্রামের মৃত কেফায়েত উল্লাহর পুত্র।

এর আগে গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পিরোজপুর-বরিশাল সড়কের বেকুটিয়া ফেরিঘাটের কুমিরমারা প্রান্তের ফেরির পল্টুন থেকে পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ হন কাফি। তার গাড়ি চালক ইব্রাহীম স্বপন জানান, সাতক্ষীরা থেকে বিকেলে বরিশালের উদ্দেশে তিনিসহ রওনা হন আবদুল্লাহ বিন কাফি। রাত সাড়ে ৮টার দিকে বেকুটিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় গাড়ি থেকে নেমে এই কাস্টমস কর্মকর্তা মোবাইল ফোনে কথা বলছিলেন। এক পর্যায়ে হঠাৎ পল্টুন থেকে পা পিছলে নদীতে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা পিরোজপুরের ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়।

নিখোঁজের দুদিন পর ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরের একটি খাল থেকে আবদুল্লাহ বিন কাফি’র মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান।


More News Of This Category