• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
দিরাইয়ে দলিল লেখক বাদল মল্লিকের বিরুদ্ধে নানা অভিযোগ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক,আল-আমিন ছাতকে মানবকল্যাণ ফাউন্ডেশন চরমহল্লা শাখার সভাপতি তাজিদুল, সম্পাদক আলী আহমেদ সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত বাবার অপূর্ণ স্বপ্ন পূরণের আলোচনায় এম শহীদ, চামরদানী ইউনিয়নে বাড়ছে রাজনৈতিক সক্রিয়তা ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে সুনামগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সমাবেশ শিক্ষার্থীদের সচেতনতাই পারে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রুখতে:ওসি শাহাবুদ্দিন শাহিন যুবলীগ নেতা আলী আহমেদ মাহীনকে গ্রেপ্তার করেছে সোবহানিঘাট পুলিশ ফাঁড়ি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সুনামগঞ্জ নতুন কমিটি গঠন রানীশংকৈলে এসিল্যান্ডের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন

তেঁতুলিয়ায় হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

Reporter Name
Update : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় হিরোইনসহ আবু হানিফ ওরফে হানি (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের হরবাবী গ্রামের হানিফকে নিজ বাড়ি থেকে আটক করে তেঁতুলিয়া মডেল থানার পুলিশ।

জানা গেছে,আটক মাদক ব্যবসায়ী আবু হানিফ ওই হরবাবী গ্রামের সামসুল হকের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদ আসে মাদক কেনাবেচার হচ্ছে। সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) দীন বন্ধু রায় পুলিশ টিম নিয়ে উপজেলার দেবনগড় এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় হানিফের বাড়ির সামনে পুলিশ অবস্থান করলে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে হানিফকে আটক করা হয়। পরে তার শরীরে তল্লাশী চালিয়ে দুইটি পৃথক পুটলিতে দুই গ্রাম হেরোইন জব্দ করা হয়। যার বাজার মূল্য মোট ৬ হাজার টাকা।

এদিকে হিরোইনসহ ওই মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, আটক হানিফের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আজ শনিবার মামলা দায়ের শেষে তাকে আদালতে হাজির করলে তার জামিন নামঞ্জুর করে আদালত জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।


More News Of This Category