• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
দীর্ঘ ১০ মাস পর দায়িত্বে ফিরলেন জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন সুনামগঞ্জ বিশ্বম্ভরপুরে ৪ ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা সুনামগঞ্জে মাদকাসক্তি প্রতিরোধ ও মাদক নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত সুনামগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা সুনামগঞ্জে জরুরি পরিস্থিতি মোকাবিলায় পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত সুনামগঞ্জে সম্ভাব্য বন্যা মোকাবিলায় আগাম প্রস্তুতি জেলা প্রশাসনের জমি-সংক্রান্ত বিরোধে হামলার অভিযোগ, আহত ২ জন হাসপাতালে ভর্তি দোয়ারাবাজারে জঙ্গলে বটবৃক্ষের নিচে ‘আস্তানা’ ঘিরে এলাকায় আতঙ্ক   দিরাই পৌরসভা নিবার্চনে মেয়র পদে জনপ্রিয়তার শীর্ষে এড.ইকবাল হোসেন চৌধুরী চামরদানী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা এম শহীদ

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দা‌বি‌তে রাজবাড়ীতে সাংবাদিকদের মানববন্ধন

Reporter Name
Update : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশায় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হ‌য়েছে।

শনিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দি‌কে উপজেলার মালেক প্লাজার সামনে পাংশা প্রেসক্লাব, জেলা রিপোর্টার্স ক্লাব, রাজবাড়ী জেলা প্রেসক্লাবের যৌথ আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের নানাভাবে ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে, হয়রানি করা হচ্ছে। অনুসন্ধানী সাংবাদিকদের এই আইন দিয়েন আটকে রাখা হচ্ছে। আইনটিকে কালো আইন বলেও মন্তব্য করেন তারা। এসময় দ্রুত আইনটি বাতিলের দাবি জানানো হয়।

মানববন্ধ‌নে পাংশা প্রেসক্লাব সভাপতি এস এম রাসেল কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তী, যুগ্ম সম্পাদক সো‌হেল রানা, জেলা প্রেসক্লাবের সধারণ সম্পাদক শৌমিত্র শীল, পাংশার সিনিয়র সাংবাদিক মাসুদ রেজা শিশির প্রমুখ। এ সময় জেলা ও উপ‌জেলা পর্যা‌য়ের বি‌ভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


More News Of This Category