• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
দিরাইয়ে দলিল লেখক বাদল মল্লিকের বিরুদ্ধে নানা অভিযোগ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক,আল-আমিন ছাতকে মানবকল্যাণ ফাউন্ডেশন চরমহল্লা শাখার সভাপতি তাজিদুল, সম্পাদক আলী আহমেদ সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত বাবার অপূর্ণ স্বপ্ন পূরণের আলোচনায় এম শহীদ, চামরদানী ইউনিয়নে বাড়ছে রাজনৈতিক সক্রিয়তা ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে সুনামগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সমাবেশ শিক্ষার্থীদের সচেতনতাই পারে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রুখতে:ওসি শাহাবুদ্দিন শাহিন যুবলীগ নেতা আলী আহমেদ মাহীনকে গ্রেপ্তার করেছে সোবহানিঘাট পুলিশ ফাঁড়ি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সুনামগঞ্জ নতুন কমিটি গঠন রানীশংকৈলে এসিল্যান্ডের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন

চটেছেন ফারুকী

Reporter Name
Update : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

বেশ কদিন ধরেই চলচ্চিত্র-নাট্য পরিচালক, অভিনেতা ও কলাকুশলীরা মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ সিনেমাটির সেন্সর ছাড়পত্রসহ মুক্তি নিয়ে সরব হয়েছেন। কথা বলেছেন স্বয়ং তথ্যমন্ত্রীও। কিন্তু এখনও ‘শনিবার বিকেল’ এর সেন্সর ছাড়পত্র নিয়ে নেই কোনো অগ্রগতি। আর এ নিয়েই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ‘শনিবার বিকেল’ এর পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী।

শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে ফেসবুকে পোস্ট করা এক স্ট্যাটাসে এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি।

স্ট্যাটাসে ফারুকী লিখেছেন, আপনারা দেখছেন আমি কতোটা নিয়ন্ত্রণ করছি আমার আবেগ। এমনকি এবসোলিউট বুলশিটের উত্তরও না দিয়া কনফ্লিক্ট এড়াইয়া গেছি।

কিন্তু আজকে সকালে একটা খবর পড়ে, যদিও খবরটা আগে থেকেই জানতাম, আমার রাগ, ক্ষোভ, অভিমান আর নিয়ন্ত্রন করতে পারলাম না!

হোলি আর্টিজানের উপর নির্মিত ভারতীয় ছবি “ফারাজ” দ্রুতই মুক্তি পাবে। আমার ভারতীয় ফেলো ফিল্মমেকার হানসাল মেহতার জন্য আমি আনন্দিত যে সে তার ছবিটা শেষ করে মুক্তি দিতে পারছে। হয়তো দ্রুতই আপনারাও সেটা দেখতে পারবেন।

একই সঙ্গে আমি একজন বাংলাদেশী ফিল্মমেকার হিসাবে অনুতপ্ত, ক্ষুব্ধ, বিরক্ত! আমার ছবিতে কোথাও হোলি আর্টিজান মেনশন করা নাই, আমার ছবিতে হোলি আর্টিজানের কোনো রিয়াল ক্যারেক্টার পোর্ট্রে করা হয় নাই, তারপরও স্রেফ এই দেশের হতভাগা ফিল্মমেকার হওয়ার অপরাধে আমার ছবিটাকে সাড়ে তিন বছর আটকে রাখা হইলো।

আমি কাকে অভিসম্পাত দিবো? কাকে? কাকে? নিজের জন্মকে তো আর অভিসম্পাত দেয়া যায় না।


More News Of This Category