• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
রানীশংকৈলে এসিল্যান্ডের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন ঘাগটিয়া ঈদগাহ ও খেলার মাঠের জমি রক্ষায় মতবিনিময় সভা সুনামগঞ্জে ২ দিন ব্যাপী নৃত্য কর্মশালার শুভ উদ্বোধন। সড়ক নিরাপত্তায় শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযান, জরিমানা ১৭ বাসকে BD Iconic-এর ব্যবস্থাপনা পরিচালক হাফিজ মো. এনাম উদ্দিনকে বিশেষ সম্মাননা মক্কায় বিডি আইকনিকের গ্র্যান্ড ওপেনিং ও আইকনিক ইউনিটি গ্রুপের দ্বিতীয় এজিএম,হাজী জয়নাল আবেদীন পীরসহ বিশিষ্ট অতিথিদের সম্মাননা মক্কায় বিডি আইকনিকের উদ্যোগে উমরাহ হাজীদের সম্মাননা, সম্মানিত জয়নাল আবেদীন পীর প্রবাসের উপার্জনে নিজ গ্রামে আলোর দ্যুতি, ‘মানবতার ফেরিওয়ালা’ আবুল কালাম ডলুড়া চলতি নদীতে সিসি ক্যামেরা, অবৈধ বালু-পাথর উত্তোলন ঠেকাতে ওসি রতন শেখের নতুন উদ্যোগ ইতালি প্রবাসী ইমরানের জন্মদিনে প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার শুভেচ্ছা

সন্ত্রাস বিরোধী মামলায় আসামী জানে আলম

Reporter Name
Update : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে রাষ্ট্রের জননিরাপত্তা বিঘ্নিত করা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আসামি হয়েছেন গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জানে আলম।

গত ৪ আগস্ট ছাতক থানার উপপরিদর্শক (এসআই) মফিজুর রহমান বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন। মামলার নম্বর ১১। এতে জানে আলমকে ৩ নম্বর আসামি করা হয়েছে। একই মামলায় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসানকে ১ নম্বর ও সহসভাপতি মাহবুব হাসানকে ২ নম্বর আসামি করা হয়েছে। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ৪ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ প্রাঙ্গণে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন সদস্য সমবেত হয়ে স্লোগান দেন। এ সময় স্থানীয় ছাত্রদল ও ছাত্রশিবিরের কর্মীরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা সেখান থেকে চলে যান।

এজাহারে আরও অভিযোগ করা হয়, মিছিল ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে সংগঠনের কার্যক্রম গতিশীল করার চেষ্টা করা হয়। পরে পুলিশ তদন্তের ভিত্তিতে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর বিভিন্ন ধারায় মামলাটি দায়ের করে।

মামলার পর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। তবে মামলার অভিযোগ আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত আসামিদের নির্দোষ হিসেবে গণ্য করা হবে।


More News Of This Category