বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ২টায় বিদ্যালয়ের হলরুমে তাঁর বিদায় উপলক্ষে এক ক্ষুদ্র পরিসরের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দীর্ঘদিনের সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. মহিবুর রহমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপস্থিতিতে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষিকা তামান্না আক্তার।
এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ক্যামেলিয়া চৌধুরী, স্বপ্না রানী দাস, মীরা রানী দে ও তামান্না আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া অনুষ্ঠানে হাসারচর গ্রামের বিএনপির কর্মী ও পাথারিয়া ইউনিয়ন যুবদলের সহসভাপতি শিব্বির আহমদ, শামীম আহমেদ লাকিনুরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিদায়ী শিক্ষিকা সঞ্চিতা রানী দাসের দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, একজন শিক্ষকের কর্মজীবনের বিদায় কেবল একটি প্রতিষ্ঠানের দায়িত্ব থেকে অব্যাহতি নয়; শিক্ষার্থীদের সঙ্গে গড়ে ওঠা দীর্ঘদিনের সম্পর্ক ও স্মৃতিরও একটি আবেগঘন অধ্যায়। দীর্ঘ দুই দশক ধরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান ও শিক্ষার পরিবেশে তাঁর অবদান সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা সঞ্চিতা রানী দাসের ভবিষ্যৎ জীবনের সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। এ সময় বিদায়ী শিক্ষিকাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়।
বিদায় মুহূর্তে আবেগাপ্লুত হয়ে পড়েন শিক্ষক, শিক্ষার্থী ও উপস্থিত অতিথিরা। দীর্ঘদিনের সহকর্মীকে বিদায় জানাতে গিয়ে অনেকের চোখে দেখা যায় অশ্রুসিক্ত আবেগ।