• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
নিউজার্সির প্যাটারসন সিটির ডেপুটি মেয়র হলেন সুনামগঞ্জের আবু সুফিয়ান সুনামগঞ্জ সদর হাসপাতালে জটিল সিজারে সফলতা, আস্থা বাড়ছে ডাঃ লিপিকা দাসের প্রতি টাঙ্গুয়ার হাওরে ঘুতে এসে পর্যটকবাহী হাউসবোট থেকে পড়ে এক শিশু নিখোঁজ দুবাই প্রবাসী রইছ মিয়াকে সংবর্ধনা এলজি’র এম্বাসেডর হলেন গাবুরা’র হাবিবুল্লাহ আল মামুন বর্ণাঢ্য র‍্যালি-পথসভায় সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ক্যান্সার আক্রান্ত মোশাররফের পাশে প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা ধর্মপাশা কোর্টের সামন থেকে বিএনপি নেতা কর্তৃক ইজারাদারকে ধরে নিয়ে মারধর করে ভুল স্বীকারোক্তি সুনামগঞ্জ শান্তিগঞ্জ ও সদরের নতুন ইউএনও হিসেবে হিল্লোল চাকমা ও রুহুল আমিনের যোগদান দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে রাসেল আহমেদকে মেম্বার হিসেবে দেখতে চান এলাকাবাসী

নিউজার্সির প্যাটারসন সিটির ডেপুটি মেয়র হলেন সুনামগঞ্জের আবু সুফিয়ান

Reporter Name
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

ইফতিয়াজ সুমন, সুনামগঞ্জ: যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের প্যাটারসন সিটির ডেপুটি মেয়র হিসেবে শপথ নিয়েছেন সুনামগঞ্জের প্রবাসী আবু সুফিয়ান। প্যাটারসন সিটি হলের মেয়র কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মেয়র আন্দে সায়েঘ তাকে শপথবাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠানে কাউন্সিল প্রেসিডেন্ট মারিটজা ডেবিল, ভাইস প্রেসিডেন্ট লিসা মিমস, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলম্যান শাহীন খালিক, কাউন্সিলওম্যান রুবি কটনসহ সিটির বিভিন্ন কর্মকর্তা ও বিপুলসংখ্যক বাংলাদেশি কমিউনিটির সদস্য উপস্থিত ছিলেন।

মেয়র আন্দে সায়েঘ বলেন, তিনি সবসময় বাংলাদেশি কমিউনিটির পাশে থাকার চেষ্টা করেন এবং আবু সুফিয়ানকে সহকারী হিসেবে নির্বাচিত করতে পেরে সন্তোষ প্রকাশ করেন। কাউন্সিলম্যান শাহীন খালিক আবু সুফিয়ানকে একজন সজ্জন ও কমিউনিটিবান্ধব ব্যক্তি হিসেবে উল্লেখ করে অভিনন্দন জানান।

দায়িত্ব গ্রহণের পর আবু সুফিয়ান মেয়র, সিটি কর্মকর্তাসহ উপস্থিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি সবার সহযোগিতা কামনা করেন। পরে সুনামগঞ্জ সমিতির নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

স্থানীয় রাজনীতি ও বাংলাদেশি কমিউনিটিতে সক্রিয় ভূমিকার মাধ্যমে আবু সুফিয়ানের ডেপুটি মেয়র হওয়াকে প্রবাসী বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।


More News Of This Category