• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
সুনামগঞ্জ সদর হাসপাতালে জটিল সিজারে সফলতা, আস্থা বাড়ছে ডাঃ লিপিকা দাসের প্রতি টাঙ্গুয়ার হাওরে ঘুতে এসে পর্যটকবাহী হাউসবোট থেকে পড়ে এক শিশু নিখোঁজ দুবাই প্রবাসী রইছ মিয়াকে সংবর্ধনা এলজি’র এম্বাসেডর হলেন গাবুরা’র হাবিবুল্লাহ আল মামুন বর্ণাঢ্য র‍্যালি-পথসভায় সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ক্যান্সার আক্রান্ত মোশাররফের পাশে প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা ধর্মপাশা কোর্টের সামন থেকে বিএনপি নেতা কর্তৃক ইজারাদারকে ধরে নিয়ে মারধর করে ভুল স্বীকারোক্তি সুনামগঞ্জ শান্তিগঞ্জ ও সদরের নতুন ইউএনও হিসেবে হিল্লোল চাকমা ও রুহুল আমিনের যোগদান দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে রাসেল আহমেদকে মেম্বার হিসেবে দেখতে চান এলাকাবাসী দৈনিক ঘোষণা’র প্রতিনিধি সম্মেলনে’প্রশিক্ষণ সনদ পেলেন স্টাফ রিপোর্টার শফিকুল বারী

ক্যান্সার আক্রান্ত মোশাররফের পাশে প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা

Reporter Name
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

আবু জাহান তালুকদার, তাহিরপুরঃ  সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের কালাগাঁও গ্রামের ক্যান্সার আক্রান্ত মোশাররফ হোসেনের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা।

মঙ্গলবার বিকালে ক্যান্সার আক্রান্ত মোশাররফ হোসেনের বাড়িতে গিয়ে সংগঠনের পক্ষ থেকে অসহায় পরিবারটির হাতে নগদ অর্থ সহায়তা ও বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আবু জাহান তালুকদার। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতে আরও সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

খাদ্যসামগ্রী ও নগদ অর্থ প্রদানের সময় প্রবাস থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সংগঠনের সভাপতি রোকন উদ্দিন রাজু, সিনিয়র সহ-সভাপতি আকবর হোসেন, সহ-সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক জনি চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক গীতিকার শাহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইমরান চৌধুরী, অর্থ সম্পাদক মোহাম্মদ এরশাদ, প্রচার সম্পাদক সজিব আহমেদ, দিরাই উপজেলা প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার সভাপতি রুহুল আমিন রুহুল, জামালগঞ্জ উপজেলা প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার সভাপতি মোজাহিদ আলী, বিশ্বম্ভরপুর উপজেলা প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার সভাপতি বাবুল আহমেদ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, শান্তিগঞ্জ উপজেলা প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার সভাপতি নাঈম আহমেদ, দোয়ারাবাজার উপজেলা প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার সভাপতি মো. এমদাদুল হক।

স্থানীয়রা জানান, প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার এ ধরনের উদ্যোগ সুনামগঞ্জ জেলায় মানবিকতার দৃষ্টান্ত তৈরি করছে। তারা আশা প্রকাশ করেন, সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত হবে।

এসময় সংগঠনের নেতৃবৃন্দ-সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


More News Of This Category