• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
সুনামগঞ্জ সদর হাসপাতালে জটিল সিজারে সফলতা, আস্থা বাড়ছে ডাঃ লিপিকা দাসের প্রতি টাঙ্গুয়ার হাওরে ঘুতে এসে পর্যটকবাহী হাউসবোট থেকে পড়ে এক শিশু নিখোঁজ দুবাই প্রবাসী রইছ মিয়াকে সংবর্ধনা এলজি’র এম্বাসেডর হলেন গাবুরা’র হাবিবুল্লাহ আল মামুন বর্ণাঢ্য র‍্যালি-পথসভায় সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ক্যান্সার আক্রান্ত মোশাররফের পাশে প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা ধর্মপাশা কোর্টের সামন থেকে বিএনপি নেতা কর্তৃক ইজারাদারকে ধরে নিয়ে মারধর করে ভুল স্বীকারোক্তি সুনামগঞ্জ শান্তিগঞ্জ ও সদরের নতুন ইউএনও হিসেবে হিল্লোল চাকমা ও রুহুল আমিনের যোগদান দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে রাসেল আহমেদকে মেম্বার হিসেবে দেখতে চান এলাকাবাসী দৈনিক ঘোষণা’র প্রতিনিধি সম্মেলনে’প্রশিক্ষণ সনদ পেলেন স্টাফ রিপোর্টার শফিকুল বারী

দৈনিক ঘোষণা’র প্রতিনিধি সম্মেলনে’প্রশিক্ষণ সনদ পেলেন স্টাফ রিপোর্টার শফিকুল বারী

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোর্টার; সংবাদ সংগ্রহে বস্তুনিষ্ঠতা বজায় রাখা এবং পেশাগত দায়িত্বশীলতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ‘ঘোষণা’ (ডিএফপি তালিকাভুক্ত ৩৭ নম্বর)-এর দিনব্যাপী প্রতিনিধি সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সফলভাবে কর্মশালা সম্পন্ন করায় পত্রিকার স্টাফ রিপোর্টার শফিকুল বারীর হাতে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ সনদ তুলে দেওয়া হয়েছে।

বুধবার (১২ আগস্ট) ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নিত্যকলা মিলনায়তনে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা শেষে এক সংক্ষিপ্ত সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাইদুর রহমান (টেপা) এবং সহ-সম্পাদক নাজনীন সুলতানা যৌথভাবে স্টাফ রিপোর্টার শফিকুল বারীর হাতে এই প্রশিক্ষণ সনদ তুলে দেন।

​উক্ত প্রতিনিধি সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালায় সংবাদ সংগ্রহের আধুনিক কৌশল, তথ্যের সঠিকতা যাচাই-বাছাই, পেশাগত নীতি-নৈতিকতা, বস্তুনিষ্ঠতা এবং সমসাময়িক সাংবাদিকতার নানা গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।

​সনদ গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় স্টাফ রিপোর্টার শফিকুল বারী বলেন, এ ধরনের সময়োপযোগী প্রশিক্ষণ একজন সংবাদকর্মীর পেশাগত দক্ষতা ও কর্মক্ষেত্রের দায়িত্ববোধ বহুগুণ বাড়িয়ে দেয়।

ভবিষ্যতে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকদের বস্তুনিষ্ঠ তথ্য পৌঁছে দিতে আমি বদ্ধপরিকর।

​অনুষ্ঠানে পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাইদুর রহমান (টেপা), সহ-সম্পাদক নাজনীন সুলতানা এবং নির্বাহী সম্পাদক এস. এম. জহিরুল ইসলাম প্রশিক্ষণে অংশ নেওয়া দেশের বিভিন্ন প্রান্তের প্রতিনিধিদের পেশাগত দায়িত্ব পালনে আরও আন্তরিক, সত্যনিষ্ঠ ও সচেতন হওয়ার উদাত্ত আহ্বান জানান। তাঁরা আশা প্রকাশ করেন, এই কর্মশালার মাধ্যমে লব্ধ জ্ঞান প্রতিনিধিদের মাঠপর্যায়ে নিরপেক্ষ ও মানসম্মত সাংবাদিকতায় নতুন গতি সঞ্চার করবে।


More News Of This Category