• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
চরভদ্রাসনে ট্রাক্টরসহ পদ্মা নদীতে পড়ে চালকের মৃত্যু, পরিবারকে সহায়তা ছাতকে নি’খোঁ’জ যুবককে খুঁজে পেতে থানায় সাধারণ ডায়রি জনসম্পৃক্ততার কারণে আলোচনায় ভাইস চেয়ারম্যান প্রার্থী আমির হোসাইন ছাতকের গানুউরা নদীতে ব্রিজ নির্মাণের আশ্বাস দিলেন এমপি কলিম উদ্দিন আহমদ মিলন ছাগলের ছানা নিয়ে থানায় : ভুক্তভোগী নারীর অভিযোগে ওসি রতন শেখের তাৎক্ষণিক পদক্ষেপ সুনামগঞ্জে জমিয়তের কমিটি গঠন মাও. আব্দুল ওয়াহহাব সভাপতি, মাওলানা রমজান হুসাইন সাধারণ সম্পাদক ওসি রতন সেখের উদ্যোগে দুই সাংবাদিকের প্রচেষ্টায় অসহায় দিনমজুর সাজু মিয়া পেলো ২৩ হাজার টাকা সহায়তা উলিপুরে বজ্রপাতে কিশোরের মৃত্যু, সহপাঠী আহত খোলার দিনেও তালাবদ্ধ মধ্যনগর উপজেলা সমাজসেবা অফিস, সেবা গ্রহীতাদের দুর্ভোগ সিলেট-সুনামগঞ্জ সড়কে সিএনজি গাড়িতে যাত্রী উঠানোকে কেন্দ্র করে সং’ঘ’র্ষ, আ’হ’ত ২০

ওসি রতন সেখের উদ্যোগে দুই সাংবাদিকের প্রচেষ্টায় অসহায় দিনমজুর সাজু মিয়া পেলো ২৩ হাজার টাকা সহায়তা

Reporter Name
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

‎‎চলমান ডেক্স : সুনামগঞ্জের দুই সাংবাদিকের ফেইসবুক এবং সদর থানা ফেইজে ফুটেউঠে মুল্লাপাড়া ইউনিয়নের ডুপিকোনা গ্রামের হাওর পাড়ে ৪শিশু সন্তান নিয়ে বসবাসরত দিনমজুর রং মেস্তরী সাজু মিয়ার পরিবারের করুন কাহিনী। সামাজিক যোগাযোগের মাধ্যমে ভিডিওটি  ভাইরাল হওয়ার ২৪ ঘন্টার ভিতরে সৌদি আরব প্রবাসী দুই ব্যাক্তির নজরে পড়লে  ঐ দুই প্রবাসী সাথে সাথে দুই সাংবাদিক দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি কেএম শহীদুল এবং দৈনিক সুনামকন্ঠের স্টাফ রিপোটার মোহাম্মদ নুরের সাথে যোগাযোগ করেন এবং দিনমজুর সাজু মিয়ার পরিবারকে সহায়তা করার কথা জানান। পরে কেএম শহীদুলের বিকাশে সৌদি আরব প্রবাসী সুনামগঞ্জ পৌর শহরের হাসন নগর মরা টিলা রোড এর বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক যুবক ১০হাজার টাকা সহায়তা করেন। অন্যদিকে সাংবাদিক মোহাম্মদ নুরের সাথে আরও এক সৌদি প্রবাসী সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর গ্রামের বাসিন্দা যোগাযোগ করে ১০হাজার টাকা সহায়তা করেন।

‎বিষটি তাৎক্ষণিকভাবে সদর থানার অফিসার ইনচার্জ মোঃ রতন সেখ পিপিএম এর কাছে জানালে ওসি রতন সেখ নিজে অসহায় দিনমজুর সাজু মিয়ার বাড়িতে সহায়তার টাকা পৌঁছে দিতে ছুটে যান। এবং ১ বস্তা চাউলের ব্যবস্থা করেন। পরে নিজ হাতে ১১হাজার টাকা দিয়ে ১টি নৌকা কিনে দেন এবং নগদ ৯ হাজার টাকা ও ১ বস্তুা চাউল দিনমজুর সাজু মিয়ার পরিবারের হাতে তুলে দেন।
‎উল্লেখ্য গত ৩১মে ২০২৬ইং রোজ রবিবার দিনমজুর সাজু মিয়ার ওয়াল্ড ভিশনের সহায়তার ৪৫টি হাস কেবা কাহারা বিষ খাইয়ে মেরে ফেলে। ১জুন ২০২৬ইং বিকালে মরা হাস নিয়ে ওসি রতন সেখের কাছে ছুটে যায় দিন মজুর সাজু মিয়া। সাথে সাথে বিষয়টি গুরুত্ব সহকারে ওসি রতন সেখ আমলে নেন এবং তিন সাংবাদিক ছুটে যান সাজু মিয়ার বাড়িতে সেখানে ভিডিও ধারন করে সাজু মিয়ার অসহা জীবন চিত্র তুলে ধরেন সামাজিক যোগাযোগের মাধ্যমে। তখনি ওসি রতন সেখসহ দুই প্রবাসী সাজু মিয়াকে সহয়তার হাত বাড়িয়ে দেন। এছাড়াও হাস মারার বিষয়টি তদন্ত কাজ চলছে বলে জানান ওসি রতন সেখ। পাশাপাশি নিজে সরেজমিনে গিয়ে এলাকার মুরুব্বিয়ানদের সাথে নিয়ে দিন মজুর সাজু মিয়ার পরিবারকে সহায়তা করে আসেন।


More News Of This Category