• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
ঘাগটিয়া ঈদগাহ ও খেলার মাঠের জমি রক্ষায় মতবিনিময় সভা সুনামগঞ্জে ২ দিন ব্যাপী নৃত্য কর্মশালার শুভ উদ্বোধন। সড়ক নিরাপত্তায় শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযান, জরিমানা ১৭ বাসকে BD Iconic-এর ব্যবস্থাপনা পরিচালক হাফিজ মো. এনাম উদ্দিনকে বিশেষ সম্মাননা মক্কায় বিডি আইকনিকের গ্র্যান্ড ওপেনিং ও আইকনিক ইউনিটি গ্রুপের দ্বিতীয় এজিএম,হাজী জয়নাল আবেদীন পীরসহ বিশিষ্ট অতিথিদের সম্মাননা মক্কায় বিডি আইকনিকের উদ্যোগে উমরাহ হাজীদের সম্মাননা, সম্মানিত জয়নাল আবেদীন পীর প্রবাসের উপার্জনে নিজ গ্রামে আলোর দ্যুতি, ‘মানবতার ফেরিওয়ালা’ আবুল কালাম ডলুড়া চলতি নদীতে সিসি ক্যামেরা, অবৈধ বালু-পাথর উত্তোলন ঠেকাতে ওসি রতন শেখের নতুন উদ্যোগ ইতালি প্রবাসী ইমরানের জন্মদিনে প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার শুভেচ্ছা বিশ্বম্ভরপুরে ৬৫ লাখ টাকার ভারতীয় ফুচকাসহ কাভার্ডভ্যান জব্দ, আটক ২

মক্কায় বিডি আইকনিকের উদ্যোগে উমরাহ হাজীদের সম্মাননা, সম্মানিত জয়নাল আবেদীন পীর

Reporter Name
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

এম আর সজিব, নিজস্ব প্রতিবেদক: পবিত্র নগরী মক্কায় উমরাহ পালনকারী হাজীদের সম্মাননা প্রদান করেছে বিডি আইকনিক কোম্পানির সৌদি আরব শাখা। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন সুনামগঞ্জের আমান এন্টারপ্রাইজের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী জয়নাল আবেদীন পীর।

সোমবার (৩০ আগস্ট) দুপুর ২টায় সৌদি আরবের মক্কায় বিডি আইকনিক কোম্পানির কার্যালয়ে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোম্পানির সৌদি আরবের ব্যবস্থাপনা পরিচালক হাফিজ মোহাম্মদ এনাম উদ্দিনের আমন্ত্রণে অনুষ্ঠানে অংশ নেন জয়নাল আবেদীন পীর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মক্কা, সৌদি আরবের মসজিদে আল আমিরাহ সারা বিনতে মাসউদের খতিব ও ইমাম শেখ জাফর আল ক্বরণী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন আইকনিক ইউনিটি গ্রুপের চেয়ারম্যান মো. বনি আমিন ফকির।
অনুষ্ঠানে উমরাহ পালনকারী হাজীদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় বক্তারা উমরাহ পালনের তাৎপর্য, ইসলামী মূল্যবোধ, মানবিকতা, ভ্রাতৃত্ববোধ ও ধর্মীয় জীবনচর্চার বিভিন্ন দিক তুলে ধরেন।
বিশেষ অতিথির বক্তব্যে হাজী জয়নাল আবেদীন পীর বলেন, উমরাহ পালন একজন মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সৌভাগ্যের বিষয়। আমাকে এমন একটি সুন্দর সম্মাননা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য মক্কায় বিডি আইকনিক কোম্পানির সৌদি আরবের ব্যবস্থাপনা পরিচালক এবং সুনামগঞ্জের পরিচিত মুখ হাফিজ মোহাম্মদ এনাম উদ্দিনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
তিনি বলেন, প্রবাসে থেকেও ধর্মীয় ও মানবিক মূল্যবোধকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করা প্রয়োজন। একই সঙ্গে মুসলিম ভ্রাতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, উমরাহ শুধু একটি ধর্মীয় ইবাদত নয়,এর মাধ্যমে আত্মশুদ্ধি, তাকওয়া, ধৈর্য ও মানবিক মূল্যবোধের চর্চার সুযোগ তৈরি হয়। পবিত্র মক্কায় এমন আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতেও ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বিডি আইকনিক কোম্পানির কর্মকর্তা-কর্মচারী, উমরাহ পালনকারী হাজী, সৌদি আরবে বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
ধর্মীয় আলোচনা, সম্মাননা প্রদান ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।


More News Of This Category