• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
রানীশংকৈলে এসিল্যান্ডের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন ঘাগটিয়া ঈদগাহ ও খেলার মাঠের জমি রক্ষায় মতবিনিময় সভা সুনামগঞ্জে ২ দিন ব্যাপী নৃত্য কর্মশালার শুভ উদ্বোধন। সড়ক নিরাপত্তায় শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযান, জরিমানা ১৭ বাসকে BD Iconic-এর ব্যবস্থাপনা পরিচালক হাফিজ মো. এনাম উদ্দিনকে বিশেষ সম্মাননা মক্কায় বিডি আইকনিকের গ্র্যান্ড ওপেনিং ও আইকনিক ইউনিটি গ্রুপের দ্বিতীয় এজিএম,হাজী জয়নাল আবেদীন পীরসহ বিশিষ্ট অতিথিদের সম্মাননা মক্কায় বিডি আইকনিকের উদ্যোগে উমরাহ হাজীদের সম্মাননা, সম্মানিত জয়নাল আবেদীন পীর প্রবাসের উপার্জনে নিজ গ্রামে আলোর দ্যুতি, ‘মানবতার ফেরিওয়ালা’ আবুল কালাম ডলুড়া চলতি নদীতে সিসি ক্যামেরা, অবৈধ বালু-পাথর উত্তোলন ঠেকাতে ওসি রতন শেখের নতুন উদ্যোগ ইতালি প্রবাসী ইমরানের জন্মদিনে প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার শুভেচ্ছা

পালিয়ে যাওয়ার দু’মাস পর শ্রীলঙ্কায় ফিরলেন গোতাবায়া

Reporter Name
Update : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

গণবিক্ষোভের মুখে পালিয়ে যাওয়ার প্রায় দুইমাস পর শ্রীলঙ্কায় ফিরেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। স্থানীয় সময় শনিবার (৩ সেপ্টেম্বর) ভোরে থাইল্যান্ড থেকে শ্রীলঙ্কায় আসেন তিনি। খবর আল জাজিরার।

জানা গেছে, সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাজধানী কলম্বোতে খুব ভোরে অবতরণ করেন ৭৩ বছর বয়সী এই রাজনীতিবিদ। শ্রীলঙ্কার কয়েকজন মন্ত্রী বিমানবন্দরে গোতাবায়ার সঙ্গে দেখা করেছেন বলেও জানা গেছে।

শ্রীলঙ্কায় চরম অর্থনৈতিক সংকট ঘিরে শুরু হওয়া গণবিক্ষোভের জেরে গত ১৩ জুলাই দেশ ছাড়েন গোতাবায়া। সামরিক বাহিনীর সহযোগিতায় দেশ ছেড়ে পালান তিনি। প্রথমে মালদ্বীপ এবং এরপর সেখান থেকে সিঙ্গাপুরে যান গোতাবায়া।

এরআগে, শুক্রবার (২ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার এক প্রতিরক্ষা কর্মকর্তা জানান, কার্যত একজন কারাবন্দির মতো গোতাবায়া থাইল্যান্ডের হোটেলে অবস্থান করছেন। তিনি দেশে ফিরতে আগ্রহী। শ্রীলঙ্কার সংবিধানে সাবেক প্রেসিডেন্টদের সরকারিভাবে বাড়ি, গাড়ি ও দেহরক্ষীর সুবিধা দেয়ার কথা বলা আছে বলেও উল্লেখ করেন ওই প্রতিরক্ষা কর্মকর্তা।


More News Of This Category