• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
দীর্ঘ ১০ মাস পর দায়িত্বে ফিরলেন জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন সুনামগঞ্জ বিশ্বম্ভরপুরে ৪ ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা সুনামগঞ্জে মাদকাসক্তি প্রতিরোধ ও মাদক নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত সুনামগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা সুনামগঞ্জে জরুরি পরিস্থিতি মোকাবিলায় পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত সুনামগঞ্জে সম্ভাব্য বন্যা মোকাবিলায় আগাম প্রস্তুতি জেলা প্রশাসনের জমি-সংক্রান্ত বিরোধে হামলার অভিযোগ, আহত ২ জন হাসপাতালে ভর্তি দোয়ারাবাজারে জঙ্গলে বটবৃক্ষের নিচে ‘আস্তানা’ ঘিরে এলাকায় আতঙ্ক   দিরাই পৌরসভা নিবার্চনে মেয়র পদে জনপ্রিয়তার শীর্ষে এড.ইকবাল হোসেন চৌধুরী চামরদানী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা এম শহীদ

পরীক্ষার আগে রাত না জাগাই ভালো

Reporter Name
Update : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

  • তোমাদের প্রত্যেকেই পরীক্ষার প্রস্তুতি নিশ্চয় ভালোভাবে নিয়েছ। এই আত্মবিশ্বাস নিয়েই তোমরা পরীক্ষার হলে যাবে। মনে রাখবে, আত্মবিশ্বাসই তোমাদের ভালো পরীক্ষা দেওয়ার অন্যতম প্রধান শক্তি।
  • নির্ভয়ে পরীক্ষার হলে যাবে। প্রথমে পুরো প্রশ্নপত্র একনজর দেখে নিয়ো। যে প্রশ্নের উত্তর ভালোভাবে লিখতে পারবে, তার উত্তর প্রথম লিখো। এরপর অন্য প্রশ্নের উত্তরগুলো লিখতে শুরু করো।
  • সময়ের দিকে খেয়াল রাখবে।
  • মনে রাখবে, উত্তরপত্রে তোমার সৃজনশীল চিন্তার প্রকাশ ঘটাতে পারলে ভালো নম্বর পাওয়া সম্ভব।
  • তবে উত্তর অবশ্যই পাঠ্যবইয়ের মধ্য থেকেই দিতে হবে।

পরীক্ষার আগে রাত না জাগাই ভালো

আরও দুই সপ্তাহ সময় হাতে আছে। এ সময়টুকু কাজে লাগাও। আরেকবার মনোযোগ দিয়ে রিভিশন দাও।

  • এখন মুঠোফোনে সময় কম, পাঠ্যবইয়ে সময় বেশি।
  • স্বাস্থ্যের দিকে নজর রাখবে।
  • এবার তো আবহাওয়ার তাপমাত্রা বেশি। মনে করে পরিমিত নিরাপদ পানি পান করবে।
  • নিয়মিত পুষ্টিকর খাবার খাবে। প্রতিদিন একটু দেশি ফল খাবে।
  • রাত জাগবে না। অন্তত সাত–আট ঘণ্টা নিশ্চিন্ত ঘুম এবং সকালের নির্মল বাতাসে হালকা শরীরচর্চা মেধার বিকাশে সাহায্য করে।

    তোমাদের সবার পরীক্ষা ভালো হোক, এটাই আমাদের আন্তরিক কামনা।


More News Of This Category