মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সুনামগঞ্জের ‘খ’ সার্কেলের পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য তৈরিতে ব্যবহৃত ওয়াশ ও চোলাইমদ জব্দ করা হয়। আটক কাছন রবিদাস কাড়ারাই গ্রামের মৃত শুকলাল রবিদাস ও মনিমালা রবিদাসের ছেলে।
অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০)-এর ৩৬(১) সারণির ২৪(ক) ও ৩৭ ধারায় তাঁর বিরুদ্ধে শান্তিগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. আতাউর রহমান সজীব।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সুনামগঞ্জের উপপরিচালক মো. আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
মাদকের বিস্তার রোধে সংশ্লিষ্ট এলাকায় অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।