রোববার (১১ অক্টোবর ২০২৬) সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগী পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান।
অনুষ্ঠানে কর্মরত অবস্থায় সরকারি কর্মচারীর মৃত্যুবরণের ক্ষেত্রে ৬টি পরিবারকে প্রতিটি ৮ লাখ টাকা করে মোট ৪৮ লাখ টাকা এবং অক্ষমতাজনিত কারণে অবসর গ্রহণের ক্ষেত্রে ৩টি পরিবারকে প্রতিটি ৪ লাখ টাকা করে মোট ১২ লাখ টাকার অনুদানের চেক দেওয়া হয়। দুই শ্রেণিতে সর্বমোট ৯টি পরিবারকে ৬০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সরকারি কর্মচারীদের কল্যাণ নিশ্চিত করা, তাঁদের পরিবারের আর্থিক সুরক্ষায় সহায়তা প্রদান এবং দুর্যোগপূর্ণ সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যে সরকারের কল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে এ অনুদান বিতরণ করা হয়।
এ উদ্যোগের মাধ্যমে কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী সরকারি কর্মচারীদের পরিবার এবং অক্ষমতাজনিত কারণে অবসর গ্রহণকারী কর্মচারীদের আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি তাঁদের কল্যাণে সরকারের দায়িত্বশীল ভূমিকার প্রতিফলন ঘটেছে।