• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
মধ্যনগরে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ৪৪ হাজার টাকা পাওনা নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ, মুখ খুললেন এসআই রফিকুল ইসলাম মধ্যনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হারিয়ে যাওয়া শিশুকে বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিলেন সুনামগঞ্জ সদর হাসপাতালের আনসার সদস্যরা দ্বীনি প্রতিষ্ঠান ও সমাজসেবায় আলোচনায় এম শহীদ, চামরদানী ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মধ্যনগরে দারুল উলুম মাদানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বর্মাউত্তর গ্রাম অবরুদ্ধের অভিযোগে, মোহনপুরে শান্তি-সম্প্রীতি রক্ষায় জরুরি বৈঠক ষড়যন্ত্রের অভিযোগে সুনামগঞ্জের প্রখ্যাত আলেম মাওলানা আবদুর রহমান কফিল তিন দশকের সাংবাদিকতা:সুনামগঞ্জের হাবিব সরোয়ার আজাদের জন্মদিন আজ যুবদল নেতা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুে, শোক জানালেন এমপি কয়ছর আহমদ

হারিয়ে যাওয়া শিশুকে বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিলেন সুনামগঞ্জ সদর হাসপাতালের আনসার সদস্যরা

Reporter Name
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

এম আর মিনহাজ,সুনামগঞ্জ প্রতিনিধি :  সুনামগঞ্জ সদর হাসপাতালে হারিয়ে যাওয়া এক শিশুকে খুঁজে বের করে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিয়েছেন দায়িত্ব পালনরত আনসার সদস্যরা। দায়িত্বশীলতা, মানবিকতা ও আন্তরিকতার মাধ্যমে শিশুটিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ঘটনায় হাসপাতালজুড়ে প্রশংসা কুড়িয়েছেন সংশ্লিষ্ট আনসার সদস্যরা।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর ২টা ৫ মিনিটের দিকে সুনামগঞ্জ সদর হাসপাতালের লিফটের সামনে একটি শিশুর কান্নার শব্দ শুনতে পান টহলরত আনসার সদস্য মো. আলীম উদ্দিন আলী (আইডি নং-৮৯১৫৫)। বিষয়টি নজরে আসার পর তিনি দ্রুত শিশুটির কাছে গিয়ে পরিচয় ও অভিভাবকদের বিষয়ে জানার চেষ্টা করেন।
শিশুটিকে একা অবস্থায় পেয়ে আনসার সদস্য মো. আলীম উদ্দিন আলী তাকে সঙ্গে নিয়ে হাসপাতালের বিভিন্ন স্থানে তার মা-বাবাকে খুঁজতে শুরু করেন। পরে দীর্ঘ খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুটির মা-বাবার সন্ধান পাওয়া যায়। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে শিশুটিকে নিরাপদে তার বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হয়।
হারিয়ে যাওয়া শিশুটির নাম জেরিন আতিকা। তার বাবার নাম দেলওয়ার হোসেন। তাদের বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার মাইজবাড়ি এলাকায়।
শিশুটিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার কাজে সহযোগিতা করেন সুনামগঞ্জ সদর হাসপাতালে দায়িত্ব পালনরত আনসার সদস্য মো. আলমগীর (আইডি নং-৭২০৮৯) এবং আরমান হোসেন (আইডি নং-৮৮১১৯)।
আগেও মানবিক কাজে প্রশংসিত
সুনামগঞ্জ সদর হাসপাতালের দায়িত্ব পালনকালে এই আনসার সদস্যদের মানবিক কর্মকাণ্ডের এটি প্রথম ঘটনা নয় বলে জানা গেছে। এর আগেও হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে তারা একটি মানবিক কাজে সহযোগিতা করেছিলেন। ওই ঘটনার বিষয়টি স্থানীয় সাংবাদিকের মাধ্যমে জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকায় সংবাদ হিসেবে প্রকাশিত হয়েছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
হাসপাতালের মতো জনসমাগমপূর্ণ স্থানে দায়িত্ব পালনের পাশাপাশি বিপদে পড়া রোগী ও স্বজনদের সহযোগিতায় এগিয়ে আসার এমন উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া তৈরি করছে।
এদিকে হারিয়ে যাওয়া শিশুকে দ্রুত খুঁজে নিরাপদে বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়ায় আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে শিশুটির পরিবার। তাদের এ মানবিক ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন উপস্থিত রোগী ও স্বজনরাও।


More News Of This Category