• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
মধ্যনগরে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ৪৪ হাজার টাকা পাওনা নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ, মুখ খুললেন এসআই রফিকুল ইসলাম মধ্যনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হারিয়ে যাওয়া শিশুকে বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিলেন সুনামগঞ্জ সদর হাসপাতালের আনসার সদস্যরা দ্বীনি প্রতিষ্ঠান ও সমাজসেবায় আলোচনায় এম শহীদ, চামরদানী ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মধ্যনগরে দারুল উলুম মাদানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বর্মাউত্তর গ্রাম অবরুদ্ধের অভিযোগে, মোহনপুরে শান্তি-সম্প্রীতি রক্ষায় জরুরি বৈঠক ষড়যন্ত্রের অভিযোগে সুনামগঞ্জের প্রখ্যাত আলেম মাওলানা আবদুর রহমান কফিল তিন দশকের সাংবাদিকতা:সুনামগঞ্জের হাবিব সরোয়ার আজাদের জন্মদিন আজ যুবদল নেতা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুে, শোক জানালেন এমপি কয়ছর আহমদ

মধ্যনগরে দারুল উলুম মাদানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

সুরঞ্জন তালুকদার (মধ্যনগর প্রতিনিধি): সুনামগঞ্জের মধ্যনগর বাজার দারুল উলুম মাদানিয়া ক্বওমী মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় উৎসাহিত করতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সমাবেশে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
মাদ্রাসার সভাপতি হাজী খোরশেদ আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত মাদ্রাসায় উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি, শৃঙ্খলা ও নৈতিক চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।
হাফেজ জুনায়েদ আহমেদের কোরআন তিলাওয়াতের মাধ্যমে ও শিক্ষা সচিব মাওলানা আবুল বারাকাত এর সঞ্চালনায় অভিভাবক সমাবেশে
বক্তব্য রাখেন , মাদ্রাসার মোহতামিম মাওলানা ফাজিল আহমদ, সহ সভাপতি রাশেদ আলম মাষ্টার, মধ্যনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও অত্র মাদ্রাসার কোষাধ্যক্ষ হাজি আমিন তালুকদার, ইসলামি আন্দোলন বাংলাদেশ মধ্যনগর উপজেলা আমীর মাওলানা আব্দুল কুদ্দুস মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিছবাহ, সাংবাদিক আব্দুল মান্নান, মাওলানা নূরুল হুদা,কমিটির সম্মানিত সদস্য আবুল হাসিম,ব্যবসায়ী ওলি উল্লাহ, সহকারী শিক্ষক কামাল উদ্দিন, সহকারী শিক্ষক হাফেজ মাহবুবুর রহমান, মাওলানা এমদাদ উল্লাহ,জেনারেল শিক্ষক সাহেব আলী মাষ্টার, অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মধ্যনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তিতাস মাহমুদ, সানোয়ার হোসেন রমজান আলী, প্রমুখ।

বক্তারা বলেন – ক্বওমী মাদ্রাসার শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি সময়োপযোগী আধুনিক জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টি করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সমাবেশে শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।


More News Of This Category