• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
মধ্যনগরে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ৪৪ হাজার টাকা পাওনা নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ, মুখ খুললেন এসআই রফিকুল ইসলাম মধ্যনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হারিয়ে যাওয়া শিশুকে বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিলেন সুনামগঞ্জ সদর হাসপাতালের আনসার সদস্যরা দ্বীনি প্রতিষ্ঠান ও সমাজসেবায় আলোচনায় এম শহীদ, চামরদানী ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মধ্যনগরে দারুল উলুম মাদানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বর্মাউত্তর গ্রাম অবরুদ্ধের অভিযোগে, মোহনপুরে শান্তি-সম্প্রীতি রক্ষায় জরুরি বৈঠক ষড়যন্ত্রের অভিযোগে সুনামগঞ্জের প্রখ্যাত আলেম মাওলানা আবদুর রহমান কফিল তিন দশকের সাংবাদিকতা:সুনামগঞ্জের হাবিব সরোয়ার আজাদের জন্মদিন আজ যুবদল নেতা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুে, শোক জানালেন এমপি কয়ছর আহমদ

দ্বীনি প্রতিষ্ঠান ও সমাজসেবায় আলোচনায় এম শহীদ, চামরদানী ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী

Reporter Name
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : দ্বীনি শিক্ষা, মানবসেবা ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ততার পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনেও আলোচনায় এসেছেন সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের এম শহীদ। তিনি সুনামগঞ্জ জেলা যুবদলের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এম শহীদ দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও জনকল্যাণমূলক উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে তিনি এলাকায় সক্রিয় রয়েছেন বলে স্থানীয়দের ভাষ্য। তিনি মধ্যনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও দুগনই গ্রামের মরহুম সবুজ মিয়া তালুকদারের উত্তরসূরি হিসেবেও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে পরিচিত।
দ্বীনি প্রতিষ্ঠানগুলোর সঙ্গেও এম শহীদের সম্পৃক্ততা রয়েছে। তিনি দুগনই মাদ্রাসার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া মধ্যনগর বাজার মাদ্রাসার উপদেষ্টা এবং মোহনগঞ্জ নওহাল মাদ্রাসার আজীবন সদস্য হিসেবে যুক্ত রয়েছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, চামরদানী ইউনিয়নের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় দান,সহযোগিতাসহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন কার্যক্রমে এম শহীদ সহযোগিতা করে থাকেন। দ্বীনি শিক্ষা, মসজিদ-মাদ্রাসার উন্নয়ন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততার বিষয়টি স্থানীয়ভাবে আলোচিত বলে জানান তাঁরা।
দৈনিক চলমান বাংলাদেশের পক্ষ থেকে চামরদানী ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলা হলে কয়েকজন স্থানীয় বাসিন্দা এম শহীদের সামাজিক কর্মকাণ্ড ও মানুষের সঙ্গে যোগাযোগের বিষয়টি তুলে ধরেন। তাঁদের ভাষ্য, এলাকায় তাঁর ব্যক্তিগত যোগাযোগ ও সামাজিক সম্পৃক্ততা রয়েছে। তবে তাঁর রাজনৈতিক ভূমিকা ও ভবিষ্যৎ প্রার্থী হওয়ার বিষয়ে স্থানীয় পর্যায়ে ভিন্নমতও রয়েছে বলে জানা গেছে।
এম শহীদের ঘনিষ্ঠজনদের দাবি, তরুণ প্রজন্মকে দ্বীনি শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করার বিষয়ে তিনি আগ্রহী। তাঁদের মতে, শিক্ষা, মানবসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে গুরুত্ব দিয়ে স্থানীয় পর্যায়ে দীর্ঘমেয়াদি সামাজিক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন।
এদিকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চামরদানী ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের আলোচনায় এম শহীদের নামও রয়েছে।
স্থানীয় বিএনপি ও তৃণমূলের নেতাকর্মীদের একাংশের ভাষ্য, দলীয় বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের কারণে এম শহীদ ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে একটি অবস্থান তৈরি করেছেন। দলীয় মনোনয়ন পেলে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে মনে করছেন তাঁদের কেউ কেউ।
তবে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা, সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সিদ্ধান্ত ও মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই এম শহীদের প্রার্থিতার বিষয়টি চূড়ান্তভাবে স্পষ্ট হবে।
এ বিষয়ে এম শহীদ বলেন, দ্বীনি শিক্ষা, মানবসেবা ও মানুষের কল্যাণে কাজ করার সুযোগকে আমি দায়িত্ব হিসেবে দেখি। মানুষের উপকারে আসে,এমন কর্মকাণ্ডের সঙ্গে ভবিষ্যতেও সম্পৃক্ত থাকতে চাই।
স্থানীয় বাসিন্দাদের মতে, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান ও সমাজকল্যাণমূলক কাজে তরুণদের সম্পৃক্ততা বাড়ানো গেলে স্থানীয় পর্যায়ে জনকল্যাণমূলক উদ্যোগ আরও গতিশীল হতে পারে। একই সঙ্গে তাঁরা চামরদানী ইউনিয়নের উন্নয়ন, শিক্ষা ও জনকল্যাণে সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন।


More News Of This Category