• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
মধ্যনগরে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ৪৪ হাজার টাকা পাওনা নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ, মুখ খুললেন এসআই রফিকুল ইসলাম মধ্যনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হারিয়ে যাওয়া শিশুকে বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিলেন সুনামগঞ্জ সদর হাসপাতালের আনসার সদস্যরা দ্বীনি প্রতিষ্ঠান ও সমাজসেবায় আলোচনায় এম শহীদ, চামরদানী ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মধ্যনগরে দারুল উলুম মাদানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বর্মাউত্তর গ্রাম অবরুদ্ধের অভিযোগে, মোহনপুরে শান্তি-সম্প্রীতি রক্ষায় জরুরি বৈঠক ষড়যন্ত্রের অভিযোগে সুনামগঞ্জের প্রখ্যাত আলেম মাওলানা আবদুর রহমান কফিল তিন দশকের সাংবাদিকতা:সুনামগঞ্জের হাবিব সরোয়ার আজাদের জন্মদিন আজ যুবদল নেতা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুে, শোক জানালেন এমপি কয়ছর আহমদ

বর্মাউত্তর গ্রাম অবরুদ্ধের অভিযোগে, মোহনপুরে শান্তি-সম্প্রীতি রক্ষায় জরুরি বৈঠক

Reporter Name
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :  সুনামগঞ্জের মোহনপুর ইউনিয়নের বর্মা উত্তর গ্রামের বাসিন্দাদের একটি বিষয়কে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের বিরুদ্ধে গ্রামবাসীকে অবরুদ্ধ করে রাখা ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে এলাকায় শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে শুক্রবার সন্ধ্যায় জয়নগর বাজারে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ইউনিয়নবাসীর এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈনুল হক, সামসুদ্দোহা সোহেল, মাহমুদ আলী, আকিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, তানভির আহমদ জনিক, লুৎফর রহমান, মোস্তফা হাসান আখলাকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বৈঠকে বর্মা উত্তর গ্রামের বাসিন্দাদের অবরুদ্ধ করে রাখা ও হুমকি দেওয়ার অভিযোগ নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে বিষয়টি যাতে আরও জটিল আকার ধারণ না করে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
এ সময় মোহনপুর ইউনিয়নে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে আগামীকাল দুপুরে জয়নগর বাজারে আরও একটি জরুরি বৈঠক আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক থেকে যেকোনো ধরনের উত্তেজনা, সংঘাত বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে,এমন কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি কোনো পক্ষ যাতে আইন নিজের হাতে তুলে না নেয়, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে সংযত থেকে আলোচনার মাধ্যমে বিরোধের সমাধান করার অনুরোধ জানানো হয়েছে।
মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈনুল হক বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। কোনো ধরনের উত্তেজনা সৃষ্টি না করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।


More News Of This Category