• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
মধ্যনগরে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ৪৪ হাজার টাকা পাওনা নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ, মুখ খুললেন এসআই রফিকুল ইসলাম মধ্যনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হারিয়ে যাওয়া শিশুকে বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিলেন সুনামগঞ্জ সদর হাসপাতালের আনসার সদস্যরা দ্বীনি প্রতিষ্ঠান ও সমাজসেবায় আলোচনায় এম শহীদ, চামরদানী ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মধ্যনগরে দারুল উলুম মাদানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বর্মাউত্তর গ্রাম অবরুদ্ধের অভিযোগে, মোহনপুরে শান্তি-সম্প্রীতি রক্ষায় জরুরি বৈঠক ষড়যন্ত্রের অভিযোগে সুনামগঞ্জের প্রখ্যাত আলেম মাওলানা আবদুর রহমান কফিল তিন দশকের সাংবাদিকতা:সুনামগঞ্জের হাবিব সরোয়ার আজাদের জন্মদিন আজ যুবদল নেতা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুে, শোক জানালেন এমপি কয়ছর আহমদ

২০ বছরের কর্মজীবন শেষে সঞ্চিতা রানী দাসকে বিদায় সংবর্ধনা

Reporter Name
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদক:  দীর্ঘ ২০ বছরের কর্মজীবনের ইতি টেনে অশ্রুসিক্ত নয়নে শিক্ষার্থী, অভিভাবক ও সহকর্মীদের কাছ থেকে বিদায় নিলেন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের হাসারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সঞ্চিতা রানী দাস।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ২টায় বিদ্যালয়ের হলরুমে তাঁর বিদায় উপলক্ষে এক ক্ষুদ্র পরিসরের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দীর্ঘদিনের সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. মহিবুর রহমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপস্থিতিতে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষিকা তামান্না আক্তার।
এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ক্যামেলিয়া চৌধুরী, স্বপ্না রানী দাস, মীরা রানী দে ও তামান্না আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া অনুষ্ঠানে হাসারচর গ্রামের বিএনপির কর্মী ও পাথারিয়া ইউনিয়ন যুবদলের সহসভাপতি শিব্বির আহমদ, শামীম আহমেদ লাকিনুরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিদায়ী শিক্ষিকা সঞ্চিতা রানী দাসের দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, একজন শিক্ষকের কর্মজীবনের বিদায় কেবল একটি প্রতিষ্ঠানের দায়িত্ব থেকে অব্যাহতি নয়; শিক্ষার্থীদের সঙ্গে গড়ে ওঠা দীর্ঘদিনের সম্পর্ক ও স্মৃতিরও একটি আবেগঘন অধ্যায়। দীর্ঘ দুই দশক ধরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান ও শিক্ষার পরিবেশে তাঁর অবদান সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা সঞ্চিতা রানী দাসের ভবিষ্যৎ জীবনের সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। এ সময় বিদায়ী শিক্ষিকাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়।

বিদায় মুহূর্তে আবেগাপ্লুত হয়ে পড়েন শিক্ষক, শিক্ষার্থী ও উপস্থিত অতিথিরা। দীর্ঘদিনের সহকর্মীকে বিদায় জানাতে গিয়ে অনেকের চোখে দেখা যায় অশ্রুসিক্ত আবেগ।


More News Of This Category