• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
সুনামগঞ্জে দস্যুতার মামলায় অভিযুক্ত সিমন চৌধুরী গ্রেফতার ঢাকার বিশিষ্ঠ শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা সাংবাদিক আলিফ হত্যা ও মোতালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে মধ্যনগরে মানববন্ধন শ্রীপুর উত্তর ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা দিলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী পারুল সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের শাস্তি ও নিরাপত্তার দাবি সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন তাহিরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা দিলেন বিএনপি নেতা ডা. শামসুদ্দিন শান্তিগঞ্জে সুর্যে আলমসহ ১১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, খুঁজছে পুলিশ মধ্যনগরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল দুর্গোৎসবে মধ্যনগর উপজেলাবাসীকে আঃ কাইয়ুম মজনুর শারদীয় শুভেচ্ছা

মধ্যনগরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

সুরঞ্জন তালুকদার, মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টায় মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এবারের বিতর্কের বিষয় ছিল, “আইনের শাসনের অভাবই দুর্নীতি বিস্তারের মূল কারণ।”
দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, সিলেটের সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতায় মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় ও একতা উচ্চ বিদ্যালয়ের দুটি দল অংশ নেয়।
প্রতিযোগিতায় যুক্তিতর্ক ও উপস্থাপনায় প্রতিপক্ষকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয় একতা উচ্চ বিদ্যালয়। এছাড়া প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সিমরা নিবরাস জারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনি রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর বি পি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার,থানার অফিসার ইনচার্জ সাহাবুদ্দিন শাহিন। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, বিতার্কিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধে তরুণ প্রজন্মের মধ্যে নৈতিকতা, আইনের প্রতি শ্রদ্ধা ও সচেতনতা তৈরি করা জরুরি। বিতর্কের মতো সৃজনশীল আয়োজন শিক্ষার্থীদের যুক্তিবোধ বিকাশের পাশাপাশি অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সাহস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


More News Of This Category