• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:২১ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
সুনামগঞ্জ শান্তিগঞ্জ ও সদরের নতুন ইউএনও হিসেবে হিল্লোল চাকমা ও রুহুল আমিনের যোগদান দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে রাসেল আহমেদকে মেম্বার হিসেবে দেখতে চান এলাকাবাসী দৈনিক ঘোষণা’র প্রতিনিধি সম্মেলনে’প্রশিক্ষণ সনদ পেলেন স্টাফ রিপোর্টার শফিকুল বারী মধ্যনগরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ছাতকে কৃতি শিক্ষার্থীদের সাফল্যে তালামীযের মিষ্টিমুখ সুনামগঞ্জে অপরাধ দমনে শহর পুলিশ ফাঁড়ির তৎপরতা বৃদ্ধি তিন মাসে ১২ মামলা কর্মদক্ষতা ও মানবিক নেতৃত্বের স্বীকৃতি, বিদায়ী সংবর্ধনায় সুনামগঞ্জের জেল সুপার মঈন উদ্দিন ভূঁইয়া জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: সিলেট রেঞ্জে সম্মাননা পেলেন দোয়ারাবাজার থানার এসআই আব্দুল্লাহ আল রিফাত সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে বসতঘরে হামলা, লুটপাট ও দখলের অভিযোগে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা

কর্মদক্ষতা ও মানবিক নেতৃত্বের স্বীকৃতি, বিদায়ী সংবর্ধনায় সুনামগঞ্জের জেল সুপার মঈন উদ্দিন ভূঁইয়া

Reporter Name
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

এম আর সজিব, নিজস্ব প্রতিবেদক:  সুনামগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. মঈন উদ্দিন ভূঁইয়া বদলিজনিত বিদায় উপলক্ষে আবেগঘন সংবর্ধনা পেয়েছেন। সুনামগঞ্জ জেলা কারাগারে প্রায় দেড় বছরের দায়িত্ব পালন শেষে তিনি দিনাজপুর জেলা কারাগারে বদলি হওয়ায় বৃহস্পতিবার (৬ আগস্ট) কারাগার প্রশাসনের উদ্যোগে এ বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কারাগারের কর্মকর্তা ও কর্মচারীরা মো. মঈন উদ্দিন ভূঁইয়ার কর্মদক্ষতা, সততা, শৃঙ্খলাবোধ এবং মানবিক নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। বক্তারা বলেন, দায়িত্ব পালনকালে তিনি কারাগারে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা, বন্দিদের মানবিক ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং আধুনিক ও সেবামুখী কারা প্রশাসন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
বক্তারা আরও বলেন, একজন দক্ষ ও দায়িত্বশীল প্রশাসক হিসেবে তিনি শুধু প্রশাসনিক কার্যক্রমই সুষ্ঠুভাবে পরিচালনা করেননি, বরং সহকর্মীদের সঙ্গে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে কর্মপরিবেশকে আরও ইতিবাচক করে তুলেছেন। তাঁর কর্মনিষ্ঠা, সততা ও নেতৃত্ব আগামী দিনেও সহকর্মীদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে বলে তারা অভিমত ব্যক্ত করেন।
বিদায়ী বক্তব্যে মো. মঈন উদ্দিন ভূঁইয়া সুনামগঞ্জ জেলা কারাগারের কর্মকর্তা,কর্মচারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সুনামগঞ্জে দায়িত্ব পালনকালে সকলের সহযোগিতা, আন্তরিকতা ও সম্মিলিত প্রচেষ্টাই তাঁকে সফলভাবে দায়িত্ব পালন করতে সহায়তা করেছে। নতুন কর্মস্থল দিনাজপুর জেলা কারাগারেও একই নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানের শেষপর্বে মো. মঈন উদ্দিন ভূঁইয়ার হাতে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা তাঁর সুস্বাস্থ্য, উজ্জ্বল ভবিষ্যৎ এবং কর্মজীবনের ধারাবাহিক সাফল্য কামনা করেন।
মো. মঈন উদ্দিন ভূঁইয়া ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সুনামগঞ্জ জেলা কারাগারের জেল সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৬ সালের ৬ আগস্ট পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন শেষে বদলিজনিত কারণে দিনাজপুর জেলা কারাগারে যোগদানের জন্য বিদায় নেন।


More News Of This Category