• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
সুনামগঞ্জ সদর হাসপাতালে জটিল সিজারে সফলতা, আস্থা বাড়ছে ডাঃ লিপিকা দাসের প্রতি টাঙ্গুয়ার হাওরে ঘুতে এসে পর্যটকবাহী হাউসবোট থেকে পড়ে এক শিশু নিখোঁজ দুবাই প্রবাসী রইছ মিয়াকে সংবর্ধনা এলজি’র এম্বাসেডর হলেন গাবুরা’র হাবিবুল্লাহ আল মামুন বর্ণাঢ্য র‍্যালি-পথসভায় সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ক্যান্সার আক্রান্ত মোশাররফের পাশে প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা ধর্মপাশা কোর্টের সামন থেকে বিএনপি নেতা কর্তৃক ইজারাদারকে ধরে নিয়ে মারধর করে ভুল স্বীকারোক্তি সুনামগঞ্জ শান্তিগঞ্জ ও সদরের নতুন ইউএনও হিসেবে হিল্লোল চাকমা ও রুহুল আমিনের যোগদান দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে রাসেল আহমেদকে মেম্বার হিসেবে দেখতে চান এলাকাবাসী দৈনিক ঘোষণা’র প্রতিনিধি সম্মেলনে’প্রশিক্ষণ সনদ পেলেন স্টাফ রিপোর্টার শফিকুল বারী

সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত

Reporter Name
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ও আরটিভির স্টাফ রিপোর্টার মরহুম আবেদ মাহমুদ চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ আগস্ট) রাত সাড়ে ৮টায় সুনামগঞ্জ পৌর মার্কেটস্থ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংগঠনের উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করা হয়।
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শামস শামীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জসীম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বক্তারা বলেন, আবেদ মাহমুদ চৌধুরী ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও পেশাদার সাংবাদিক। সাংবাদিকতার পাশাপাশি তিনি রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর কর্ম, সততা ও সাংবাদিকতায় অবদান নতুন প্রজন্মের সাংবাদিকদের সামনে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
এ সময় বক্তারা মরহুম আবেদ মাহমুদ চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি তাঁর স্মৃতি সংরক্ষণে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
স্মরণসভায় বক্তব্য দেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, সাবেক সভাপতি মাহবুবুর রহমান পীর, বিলেতপ্রবাসী সাংবাদিক একেএম মহিম, সাংবাদিক কুদরত পাশা, মাসুক মিয়া, শামসুল কাদির মিসবাহ, শাহরিয়ার সুমন ও কর্ণ বাবু দাসসহ সংগঠনের নেতৃবৃন্দ।


More News Of This Category