• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
সুনামগঞ্জ শান্তিগঞ্জ ও সদরের নতুন ইউএনও হিসেবে হিল্লোল চাকমা ও রুহুল আমিনের যোগদান দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে রাসেল আহমেদকে মেম্বার হিসেবে দেখতে চান এলাকাবাসী দৈনিক ঘোষণা’র প্রতিনিধি সম্মেলনে’প্রশিক্ষণ সনদ পেলেন স্টাফ রিপোর্টার শফিকুল বারী মধ্যনগরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ছাতকে কৃতি শিক্ষার্থীদের সাফল্যে তালামীযের মিষ্টিমুখ সুনামগঞ্জে অপরাধ দমনে শহর পুলিশ ফাঁড়ির তৎপরতা বৃদ্ধি তিন মাসে ১২ মামলা কর্মদক্ষতা ও মানবিক নেতৃত্বের স্বীকৃতি, বিদায়ী সংবর্ধনায় সুনামগঞ্জের জেল সুপার মঈন উদ্দিন ভূঁইয়া জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: সিলেট রেঞ্জে সম্মাননা পেলেন দোয়ারাবাজার থানার এসআই আব্দুল্লাহ আল রিফাত সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে বসতঘরে হামলা, লুটপাট ও দখলের অভিযোগে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা

কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক আনিসুল হকের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার জোয়ার

Reporter Name
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং সাবেক তাহিরপুর উপজেলা পরিষদের জননন্দিত চেয়ারম্যান আনিসুল হকের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার জোয়ার বইছে।
শনিবার (১ আগস্ট) তাঁর জন্মদিন উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সমর্থকরা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পোস্ট করেন। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
শুভেচ্ছা বার্তায় নেতাকর্মীরা বলেন, আনিসুল হক দীর্ঘদিন ধরে কৃষক, শ্রমজীবী ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, নেতৃত্বগুণ, সাংগঠনিক দক্ষতা এবং জনসম্পৃক্ত কর্মকাণ্ড তাঁকে সুনামগঞ্জের একজন জনপ্রিয় ও গ্রহণযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
এ প্রসঙ্গে মধ্যনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া বলেন, “আনিসুল হক ভাই একজন জনবান্ধব, ত্যাগী ও পরীক্ষিত রাজনৈতিক নেতা। তিনি সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন এবং দলের দুঃসময়ে সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। তাঁর জন্মদিনে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মহান আল্লাহ তাঁকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ, দল ও জনগণের কল্যাণে কাজ করার তাওফিক দান করুন।”
জন্মদিন উপলক্ষে সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলার বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়ে তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, সুস্বাস্থ্য এবং সার্বিক সফলতা কামনা করেন।


More News Of This Category