• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
সুনামগঞ্জে দস্যুতার মামলায় অভিযুক্ত সিমন চৌধুরী গ্রেফতার ঢাকার বিশিষ্ঠ শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা সাংবাদিক আলিফ হত্যা ও মোতালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে মধ্যনগরে মানববন্ধন শ্রীপুর উত্তর ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা দিলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী পারুল সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের শাস্তি ও নিরাপত্তার দাবি সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন তাহিরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা দিলেন বিএনপি নেতা ডা. শামসুদ্দিন শান্তিগঞ্জে সুর্যে আলমসহ ১১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, খুঁজছে পুলিশ মধ্যনগরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল দুর্গোৎসবে মধ্যনগর উপজেলাবাসীকে আঃ কাইয়ুম মজনুর শারদীয় শুভেচ্ছা

হৃদয়ের ডাকের উদ্যোগে কর্ণফুলীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

Reporter Name
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ১নং ওয়ার্ডের চর পাথরঘাটা ও আলাভীনগর চরলক্ষ্যা, মৌলভীবাজার এলাকায় সামাজিক ও মানবিক সংগঠন হৃদয়ের ডাক-এর উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

“এসো স্বপ্ন দেখি—সুন্দর পৃথিবী গড়ি” স্লোগানকে সামনে রেখে শুক্রবার (৩১ জুলাই ২০২৬) চর পাথরঘাটা হামিদিয়া বাগদাদিয়া এতিমখানা মাদ্রাসা ও জামে মসজিদ এবং সাউথ চট্টগ্রাম ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হৃদয়ের ডাক সংগঠনের চেয়ারম্যান ও ফ্রেশ অ্যান্ড সেইফ-এর ব্যবস্থাপনা পরিচালক আর এস এম নিজাম উদ্দিন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আলি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাউথ চট্টগ্রাম ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম মোস্তফা এবং হৃদয়ের ডাক সংগঠনের সদস্য সচিব মাহফুজুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আনিছুর রহমান এবং সঞ্চালনা করেন সৈয়দ মোহাম্মদ মুন্না। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক হেলাল উদ্দিন নোমান, সদস্য মেহেদি হাসান আরমান, মাহিন ইসলাম, ইব্রাহিম লস্কর, জাকির হোসেন, সুবজ হাওলাদার, সুমন হাওলাদারসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কর্মসূচিতে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়। এ সময় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গঠনে সর্বস্তরের মানুষকে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান।


More News Of This Category