• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
সুনামগঞ্জ সদর হাসপাতালে জটিল সিজারে সফলতা, আস্থা বাড়ছে ডাঃ লিপিকা দাসের প্রতি টাঙ্গুয়ার হাওরে ঘুতে এসে পর্যটকবাহী হাউসবোট থেকে পড়ে এক শিশু নিখোঁজ দুবাই প্রবাসী রইছ মিয়াকে সংবর্ধনা এলজি’র এম্বাসেডর হলেন গাবুরা’র হাবিবুল্লাহ আল মামুন বর্ণাঢ্য র‍্যালি-পথসভায় সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ক্যান্সার আক্রান্ত মোশাররফের পাশে প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা ধর্মপাশা কোর্টের সামন থেকে বিএনপি নেতা কর্তৃক ইজারাদারকে ধরে নিয়ে মারধর করে ভুল স্বীকারোক্তি সুনামগঞ্জ শান্তিগঞ্জ ও সদরের নতুন ইউএনও হিসেবে হিল্লোল চাকমা ও রুহুল আমিনের যোগদান দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে রাসেল আহমেদকে মেম্বার হিসেবে দেখতে চান এলাকাবাসী দৈনিক ঘোষণা’র প্রতিনিধি সম্মেলনে’প্রশিক্ষণ সনদ পেলেন স্টাফ রিপোর্টার শফিকুল বারী

বাঁচতে চান লোকমান, আড়াই লাখ টাকা-মানবিক সহায়তার আবেদন

Reporter Name
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মোঃতাজিদুল ইসলাম,স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের কামরাঙ্গী গ্রামের আনফর আলীর ছেলে লোকমান আলী (২২) দুই কিডনিতে পাথর আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ। অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে না পারায় বর্তমানে চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন তিনি ও তার পরিবার।

লোকমান আলী পরিবারের একমাত্র ভরসা ও উপার্জনক্ষম ব্যক্তি। কিন্তু হঠাৎ করে দুই কিডনিতে পাথর ধরা পড়ায় তিনি কর্মক্ষমতা হারিয়ে অসহায় হয়ে পড়েছেন। সিলেটের ইবনে সিনা হাসপাতাল ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, অপারেশন ও চিকিৎসার জন্য প্রায় আড়াই লাখ টাকা প্রয়োজন।

কিন্তু অসহায় পরিবারের পক্ষে এত বিপুল অর্থের জোগান দেওয়া সম্ভব হচ্ছে না। তাই উন্নত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাঁচার প্রত্যাশায় দেশ-বিদেশে অবস্থানরত হৃদয়বান ও সামর্থ্যবান মানুষের কাছে আর্থিক সহযোগিতার আকুল আবেদন জানিয়েছেন লোকমান আলী।

লোকমান আলী বলেন, “আমি সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে চাই। সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের সহযোগিতা পেলে আমার চিকিৎসা সম্ভব হবে।

মানবিক দৃষ্টিকোণ থেকে যে যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিলে একজন অসহায় মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।

সহযোগিতার জন্য:
+8801741188783
বিকাশ (পার্সোনাল)
নাম: লোকমান আলী (রোগী)


More News Of This Category