• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
সুনামগঞ্জ শান্তিগঞ্জ ও সদরের নতুন ইউএনও হিসেবে হিল্লোল চাকমা ও রুহুল আমিনের যোগদান দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে রাসেল আহমেদকে মেম্বার হিসেবে দেখতে চান এলাকাবাসী দৈনিক ঘোষণা’র প্রতিনিধি সম্মেলনে’প্রশিক্ষণ সনদ পেলেন স্টাফ রিপোর্টার শফিকুল বারী মধ্যনগরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ছাতকে কৃতি শিক্ষার্থীদের সাফল্যে তালামীযের মিষ্টিমুখ সুনামগঞ্জে অপরাধ দমনে শহর পুলিশ ফাঁড়ির তৎপরতা বৃদ্ধি তিন মাসে ১২ মামলা কর্মদক্ষতা ও মানবিক নেতৃত্বের স্বীকৃতি, বিদায়ী সংবর্ধনায় সুনামগঞ্জের জেল সুপার মঈন উদ্দিন ভূঁইয়া জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: সিলেট রেঞ্জে সম্মাননা পেলেন দোয়ারাবাজার থানার এসআই আব্দুল্লাহ আল রিফাত সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে বসতঘরে হামলা, লুটপাট ও দখলের অভিযোগে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা

দীর্ঘ ৩ বছর ৫ মাস ১৮ দিনের কর্মযাত্রা শেষে মধ্যনগর কৃষি ব্যাংক ছাড়লেন ম্যানেজার বিশ্বজিৎ চক্রবর্তী

Reporter Name
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ কৃষি ব্যাংক, মধ্যনগর শাখার ম্যানেজার বিশ্বজিৎ চক্রবর্তী দীর্ঘ ৩ বছর ৫ মাস ১৮ দিন সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন শেষে আজ তাঁর শেষ কর্মদিবস সম্পন্ন করেছেন। বদলিজনিত কারণে তিনি এ শাখা থেকে বিদায় নিচ্ছেন।

তাঁর বিদায় উপলক্ষে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘ কর্মজীবনে তিনি গ্রাহকদের আন্তরিক, দ্রুত ও সেবামুখী ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে সবার আস্থা ও ভালোবাসা অর্জন করেন বলে অনেক গ্রাহক ও স্থানীয় বাসিন্দা অভিমত ব্যক্ত করেন।
বিশেষ করে কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা এবং সাধারণ গ্রাহকদের ব্যাংকিং কার্যক্রম সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে তিনি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করেছেন বলে গ্রাহকদের অভিযোগহীন সেবাপ্রাপ্তির অভিজ্ঞতায় উঠে আসে।
শেষ কর্মদিবসে সহকর্মী, শুভানুধ্যায়ী ও গ্রাহকেরা বিশ্বজিৎ চক্রবর্তীর সুস্বাস্থ্য, সুখ ও কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তাঁদের অনেকেরই প্রত্যাশা, তিনি ভবিষ্যতেও একই সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন।
স্থানীয় অনেক গ্রাহক বলেন, বিশ্বজিৎ চক্রবর্তীর বিদায়ে মধ্যনগর কৃষি ব্যাংক শাখা একজন দক্ষ, সৎ ও গ্রাহকবান্ধব কর্মকর্তাকে হারালো। তাঁর কর্মদক্ষতা ও মানবিক আচরণ দীর্ঘদিন গ্রাহকদের মনে স্মরণীয় হয়ে থাকবে।


More News Of This Category