• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
সুনামগঞ্জ সদর হাসপাতালে জটিল সিজারে সফলতা, আস্থা বাড়ছে ডাঃ লিপিকা দাসের প্রতি টাঙ্গুয়ার হাওরে ঘুতে এসে পর্যটকবাহী হাউসবোট থেকে পড়ে এক শিশু নিখোঁজ দুবাই প্রবাসী রইছ মিয়াকে সংবর্ধনা এলজি’র এম্বাসেডর হলেন গাবুরা’র হাবিবুল্লাহ আল মামুন বর্ণাঢ্য র‍্যালি-পথসভায় সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ক্যান্সার আক্রান্ত মোশাররফের পাশে প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা ধর্মপাশা কোর্টের সামন থেকে বিএনপি নেতা কর্তৃক ইজারাদারকে ধরে নিয়ে মারধর করে ভুল স্বীকারোক্তি সুনামগঞ্জ শান্তিগঞ্জ ও সদরের নতুন ইউএনও হিসেবে হিল্লোল চাকমা ও রুহুল আমিনের যোগদান দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে রাসেল আহমেদকে মেম্বার হিসেবে দেখতে চান এলাকাবাসী দৈনিক ঘোষণা’র প্রতিনিধি সম্মেলনে’প্রশিক্ষণ সনদ পেলেন স্টাফ রিপোর্টার শফিকুল বারী

সুনামগঞ্জে দুই সহকারী পুলিশ সুপারের বিদায়ী সংবর্ধনা

Reporter Name
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

এম আর সজিব,নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জ জেলা পুলিশে কর্মরত দুই শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের বদলিজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই ২০২৬) বিকেল ৩টায় সুনামগঞ্জ পুলিশ অফিসের কনফারেন্স রুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বদলিকৃত কর্মকর্তারা হলেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. ইমাম হোসেন, যিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)এ এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার কাঞ্চন কুমার, যিনি সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)এ যোগদান করছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, সুনামগঞ্জ, এ বি এম জাকির হোসেন, পিপিএম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার (চাতক সার্কেল) এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিদায়ী কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্যে পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম বলেন, সুনামগঞ্জে দায়িত্ব পালনের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা তাঁদের ভবিষ্যৎ কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ধারাবাহিকতা বজায় রেখে নতুন কর্মস্থলেও সফলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

বিদায়ী দুই শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সুনামগঞ্জ জেলা পুলিশের আন্তরিক সহযোগিতা, সৌহার্দ্যপূর্ণ কর্মপরিবেশ এবং দায়িত্ব পালনের সুযোগ করে দেওয়ার জন্য পুলিশ সুপারসহ জেলা পুলিশের সকল কর্মকর্তা ও সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে পুলিশ সুপার বিদায়ী দুই কর্মকর্তার হাতে শুভেচ্ছা স্মারক ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন। পরে উপস্থিত কর্মকর্তারা তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং নতুন কর্মস্থলে সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।


More News Of This Category