• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
সুনামগঞ্জ শান্তিগঞ্জ ও সদরের নতুন ইউএনও হিসেবে হিল্লোল চাকমা ও রুহুল আমিনের যোগদান দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে রাসেল আহমেদকে মেম্বার হিসেবে দেখতে চান এলাকাবাসী দৈনিক ঘোষণা’র প্রতিনিধি সম্মেলনে’প্রশিক্ষণ সনদ পেলেন স্টাফ রিপোর্টার শফিকুল বারী মধ্যনগরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ছাতকে কৃতি শিক্ষার্থীদের সাফল্যে তালামীযের মিষ্টিমুখ সুনামগঞ্জে অপরাধ দমনে শহর পুলিশ ফাঁড়ির তৎপরতা বৃদ্ধি তিন মাসে ১২ মামলা কর্মদক্ষতা ও মানবিক নেতৃত্বের স্বীকৃতি, বিদায়ী সংবর্ধনায় সুনামগঞ্জের জেল সুপার মঈন উদ্দিন ভূঁইয়া জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: সিলেট রেঞ্জে সম্মাননা পেলেন দোয়ারাবাজার থানার এসআই আব্দুল্লাহ আল রিফাত সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে বসতঘরে হামলা, লুটপাট ও দখলের অভিযোগে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের সুনামগঞ্জ জেলা কমিটি ঘোষণা, সভাপতি শহিদুল ইসলাম ও সেক্রেটারি সোহেল পুনর্নির্বাচিত

Reporter Name
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

এম আর সজিব,নিজস্ব প্রতিবেদক:  ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন বুধবার (২৯ জুলাই) বিকেল ৩টায় সুনামগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের শেষ পর্বে ২০২৭–২০২৮ সেশনের জন্য নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে মুফতি শহীদুল ইসলাম পলাশী এবং সেক্রেটারি হিসেবে মাওলানা সোহেল আহমদ পুনর্নির্বাচিত হন।

সম্মেলনে জেলা সভাপতি মুফতি শহীদুল ইসলাম পলাশীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা সোহেল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দলের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি।

সম্মেলনে জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম, সাংগঠনিক সম্প্রসারণ, দাওয়াতি কার্যক্রম এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য দেন। বক্তারা সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার পাশাপাশি জনসম্পৃক্ততা বৃদ্ধিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনের শেষ অধিবেশনে উপস্থিত প্রতিনিধিদের মতামত ও পরামর্শের ভিত্তিতে প্রধান অতিথি কে এম আতিকুর রহমান ২০২৭–২০২৮ সেশনের নতুন জেলা কমিটি ঘোষণা করেন। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে মুফতি শহীদুল ইসলাম পলাশী এবং সেক্রেটারি হিসেবে মাওলানা সোহেল আহমদের নাম ঘোষণা করা হয়।
পরে প্রধান অতিথি নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণ শেষে দেশ, জাতি এবং সংগঠনের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনার মধ্য দিয়ে দ্বি-বার্ষিক সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।


More News Of This Category