• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
সুনামগঞ্জ শান্তিগঞ্জ ও সদরের নতুন ইউএনও হিসেবে হিল্লোল চাকমা ও রুহুল আমিনের যোগদান দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে রাসেল আহমেদকে মেম্বার হিসেবে দেখতে চান এলাকাবাসী দৈনিক ঘোষণা’র প্রতিনিধি সম্মেলনে’প্রশিক্ষণ সনদ পেলেন স্টাফ রিপোর্টার শফিকুল বারী মধ্যনগরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ছাতকে কৃতি শিক্ষার্থীদের সাফল্যে তালামীযের মিষ্টিমুখ সুনামগঞ্জে অপরাধ দমনে শহর পুলিশ ফাঁড়ির তৎপরতা বৃদ্ধি তিন মাসে ১২ মামলা কর্মদক্ষতা ও মানবিক নেতৃত্বের স্বীকৃতি, বিদায়ী সংবর্ধনায় সুনামগঞ্জের জেল সুপার মঈন উদ্দিন ভূঁইয়া জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: সিলেট রেঞ্জে সম্মাননা পেলেন দোয়ারাবাজার থানার এসআই আব্দুল্লাহ আল রিফাত সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে বসতঘরে হামলা, লুটপাট ও দখলের অভিযোগে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা

রোটারি ক্লাব অব সিলেট ইম্পেরিয়ালের ২০২৬-২৭ বর্ষের প্রথম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত

Reporter Name
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার: রোটারি ক্লাব অব সিলেট ইম্পেরিয়ালের ২০২৬-২০২৭ রোটারি বর্ষের প্রথম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেটের ১৪৫, দিশারী হাওয়াপাড়ায় অবস্থিত ক্লাবের নিজস্ব ভেন্যুতে এ সভা অনুষ্ঠিত হয়।

ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান বাহার উদ্দিনের সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু হয়। সভার শুরুতে পাস্ট প্রেসিডেন্ট (পিপি) হাসান কবির চৌধুরী পবিত্র কোরআন তেলাওয়াত করেন। পরে মাল্টিমিডিয়ার মাধ্যমে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং ক্লাব সেক্রেটারি রবীন্দ্র রায় রোটারি ইনভোকেশন পাঠ করেন।

স্বাগত বক্তব্য দেন ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট মুসা রহমান ও জিন্নুন আহমেদ চৌধুরী। এ সময় ক্লাব প্রেসিডেন্ট বাহার উদ্দিন নতুন রোটারি বর্ষে ক্লাবের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মানবতার কল্যাণে আরও ব্যাপকভাবে সেবামূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।

সভার শেষ পর্যায়ে তিনি উপস্থিত সকল সদস্যকে নৈশভোজে অংশগ্রহণের আমন্ত্রণ জানান এবং প্রথম সাপ্তাহিক সভার সমাপ্তি ঘোষণা করেন।


More News Of This Category