• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
সুনামগঞ্জ শান্তিগঞ্জ ও সদরের নতুন ইউএনও হিসেবে হিল্লোল চাকমা ও রুহুল আমিনের যোগদান দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে রাসেল আহমেদকে মেম্বার হিসেবে দেখতে চান এলাকাবাসী দৈনিক ঘোষণা’র প্রতিনিধি সম্মেলনে’প্রশিক্ষণ সনদ পেলেন স্টাফ রিপোর্টার শফিকুল বারী মধ্যনগরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ছাতকে কৃতি শিক্ষার্থীদের সাফল্যে তালামীযের মিষ্টিমুখ সুনামগঞ্জে অপরাধ দমনে শহর পুলিশ ফাঁড়ির তৎপরতা বৃদ্ধি তিন মাসে ১২ মামলা কর্মদক্ষতা ও মানবিক নেতৃত্বের স্বীকৃতি, বিদায়ী সংবর্ধনায় সুনামগঞ্জের জেল সুপার মঈন উদ্দিন ভূঁইয়া জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: সিলেট রেঞ্জে সম্মাননা পেলেন দোয়ারাবাজার থানার এসআই আব্দুল্লাহ আল রিফাত সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে বসতঘরে হামলা, লুটপাট ও দখলের অভিযোগে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা

শিমুলবাঁকে আগাম আমন চাষে কৃষক প্রশিক্ষণ সমাপ্ত

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের আমড়িয়া ও কান্দাগাঁও গ্রামের নির্বাচিত কৃষকদের জলবায়ু-সহনশীল উচ্চ ফলনশীল আগাম জাতের আমন ধান চাষাবাদ বিষয়ে দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের ধনপুর গ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা এসেড হবিগঞ্জের আয়োজনে এবং জাপান ফান্ড ফর গ্লোবাল এনভায়রনমেন্ট (জেএফজিই) ও শেয়ার দ্য প্লানেট অ্যাসোসিয়েশন, জাপানের আর্থিক সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উচ্চ ফলনশীল আগাম জাতের আমন ধানের আধুনিক চাষাবাদ, পরিচর্যা, রোগবালাই দমন এবং উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।

প্রশিক্ষণে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন এনরিচ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা এ এইচ এম আনিসুজ্জামান। প্রশিক্ষণ সমন্বয় করেন ডিআরসিসিএএ প্রকল্পের সহকারী প্রকল্প কর্মকর্তা সাজ্জাদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মো. মোছাব্বির, গণ্যমান্য ব্যক্তি মো. আব্দুস সালাম, এনরিচ প্রকল্পের শিমুলবাঁক ইউনিয়নের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট জামিল হক এবং ডিআরসিসিএএ প্রকল্পের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট জয়কলস ইউনিয়নের জাকারিয়া ও পূর্ব বীরগাঁও ইউনিয়নের মোসাদ্দিক হোসেন সাকিব। প্রশিক্ষণে আমড়িয়া ও কান্দাগাঁও গ্রামের নির্বাচিত ২০ জন কৃষক অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর ধান চাষে উৎসাহিত করতেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।


More News Of This Category