• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
সুনামগঞ্জ শান্তিগঞ্জ ও সদরের নতুন ইউএনও হিসেবে হিল্লোল চাকমা ও রুহুল আমিনের যোগদান দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে রাসেল আহমেদকে মেম্বার হিসেবে দেখতে চান এলাকাবাসী দৈনিক ঘোষণা’র প্রতিনিধি সম্মেলনে’প্রশিক্ষণ সনদ পেলেন স্টাফ রিপোর্টার শফিকুল বারী মধ্যনগরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ছাতকে কৃতি শিক্ষার্থীদের সাফল্যে তালামীযের মিষ্টিমুখ সুনামগঞ্জে অপরাধ দমনে শহর পুলিশ ফাঁড়ির তৎপরতা বৃদ্ধি তিন মাসে ১২ মামলা কর্মদক্ষতা ও মানবিক নেতৃত্বের স্বীকৃতি, বিদায়ী সংবর্ধনায় সুনামগঞ্জের জেল সুপার মঈন উদ্দিন ভূঁইয়া জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: সিলেট রেঞ্জে সম্মাননা পেলেন দোয়ারাবাজার থানার এসআই আব্দুল্লাহ আল রিফাত সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে বসতঘরে হামলা, লুটপাট ও দখলের অভিযোগে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা

সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্সে কিট প্যারেড অনুষ্ঠিত

Reporter Name
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

এম আর সজিব,নিজস্ব প্রতিবেদক: পুলিশ সদস্যদের শৃঙ্খলা, পেশাদারিত্ব ও কর্মপ্রস্তুতি আরও সুসংহত করার লক্ষ্যে সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্সে কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকালে অনুষ্ঠিত এ কিট প্যারেডে উপস্থিত থেকে পরিদর্শন করেন সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম। তিনি পুলিশ সদস্যদের সরকারি পোশাক, বেল্ট, বুট, ক্যাপ, সরঞ্জামসহ অন্যান্য সরকারি সামগ্রীর পরিচ্ছন্নতা, সংরক্ষণ, ব্যবহারযোগ্যতা ও মান যাচাই করেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার সদস্যদের উদ্দেশে বলেন, একজন পুলিশ সদস্যের ব্যক্তিগত পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও কর্মপ্রস্তুতি বাহিনীর পেশাদারিত্বের গুরুত্বপূর্ণ প্রতিফলন। তিনি সকল সদস্যকে সততা, দায়িত্বশীলতা ও পেশাদার মনোভাব নিয়ে জনগণের নিরাপত্তা ও সেবায় সর্বদা নিবেদিত থাকার আহ্বান জানান।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাকিবুল হাসান রাসেল, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. ইমাম হোসেন, কাঞ্চন কুমার দেবসহ পুলিশ লাইন্সে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নিয়মিত কিট প্যারেডের মাধ্যমে পুলিশ সদস্যদের কর্মদক্ষতা, শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও দায়িত্ব পালনের প্রস্তুতি আরও সুদৃঢ় হয়। একই সঙ্গে একটি আধুনিক, দক্ষ, সুশৃঙ্খল ও জনবান্ধব পুলিশ বাহিনী গঠনে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


More News Of This Category