• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
মধ্যনগরে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ৪৪ হাজার টাকা পাওনা নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ, মুখ খুললেন এসআই রফিকুল ইসলাম মধ্যনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হারিয়ে যাওয়া শিশুকে বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিলেন সুনামগঞ্জ সদর হাসপাতালের আনসার সদস্যরা দ্বীনি প্রতিষ্ঠান ও সমাজসেবায় আলোচনায় এম শহীদ, চামরদানী ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মধ্যনগরে দারুল উলুম মাদানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বর্মাউত্তর গ্রাম অবরুদ্ধের অভিযোগে, মোহনপুরে শান্তি-সম্প্রীতি রক্ষায় জরুরি বৈঠক ষড়যন্ত্রের অভিযোগে সুনামগঞ্জের প্রখ্যাত আলেম মাওলানা আবদুর রহমান কফিল তিন দশকের সাংবাদিকতা:সুনামগঞ্জের হাবিব সরোয়ার আজাদের জন্মদিন আজ যুবদল নেতা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুে, শোক জানালেন এমপি কয়ছর আহমদ

শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন সেবার মানে সন্তো প্রকাশ,ডাঃ ফোয়ারা তাসমীম

Reporter Name
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

এম আর সজিব, নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম। বুধবার (৮ জুলাই) অনুষ্ঠিত এ পরিদর্শনে তাঁর সঙ্গে ছিলেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন এবং স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শনকালে অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম হাসপাতালের বহির্বিভাগ, জরুরি বিভাগ, পুরুষ ও নারী ওয়ার্ড, প্রসূতি ও মাতৃস্বাস্থ্যসেবা ইউনিট, শিশুস্বাস্থ্য বিভাগ, ফার্মেসি, ল্যাবরেটরি, টিকাদান কার্যক্রম, রোগীসেবা ব্যবস্থাপনা, হাসপাতালের পরিচ্ছন্নতা, চিকিৎসা সরঞ্জাম, অবকাঠামো এবং সার্বিক প্রশাসনিক কার্যক্রম ঘুরে দেখেন। তিনি হাসপাতালে আগত রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান, ওষুধ সরবরাহ, চিকিৎসকদের উপস্থিতি এবং সেবাপ্রাপ্তির অভিজ্ঞতা সম্পর্কেও খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে তিনি হাসপাতালের সার্বিক পরিবেশ, পরিচ্ছন্নতা, চিকিৎসাসেবা এবং কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে বর্তমান সরকারের স্বাস্থ্যসেবা উন্নয়ন কর্মসূচির আলোকে উপজেলা পর্যায়ে আরও আধুনিক, জনবান্ধব ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, চিকিৎসা যন্ত্রপাতির কার্যকর ব্যবহার, জনবল ব্যবস্থাপনা, ডিজিটাল স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, রোগীবান্ধব পরিবেশ বজায় রাখা এবং সেবার গুণগত মান আরও উন্নত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন।

এ সময় হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা,ডাঃসৈকতদাস সহ, চিকিৎসক, নার্স, স্বাস্থ্য পরিদর্শক ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। তারা হাসপাতালের বিভিন্ন কার্যক্রম, সেবার অগ্রগতি এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে অতিরিক্ত মহাপরিচালককে অবহিত করেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, দেশের উপজেলা পর্যায়ে প্রাথমিক ও বিশেষায়িত স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, মাতৃ ও শিশুমৃত্যু হ্রাস, জরুরি চিকিৎসাসেবা জোরদার এবং সরকারি স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা বৃদ্ধি করতে স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিতভাবে বিভিন্ন হাসপাতাল পরিদর্শন ও তদারকি কার্যক্রম পরিচালনা করছে। এর অংশ হিসেবেই শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করা হয়।

স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ ধরনের নিয়মিত পরিদর্শন, তদারকি ও প্রয়োজনীয় নির্দেশনার মাধ্যমে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে। চিকিৎসা সরঞ্জাম, জনবল ও অবকাঠামোগত সুবিধা বৃদ্ধি পেলে উপজেলার কয়েক লাখ মানুষ আরও সহজে ও উন্নত চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।


More News Of This Category