• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
চোর সন্দেহে উত্তেজনা সৃষ্টি হলেও চিকিৎসক, আনসার সদস্য ও হাসপাতাল কর্মীদের মানবিক উদ্যোগে স্বজনদের খুঁজতে পুলিশি সহায়তা শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন সেবার মানে সন্তো প্রকাশ,ডাঃ ফোয়ারা তাসমীম সুনামগঞ্জে ১৭ বছরের কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি হাবিবুর রহমান ওরফে (হাবিব) গ্রেপ্তার সুনামগঞ্জ তাহিরপুরে ১৩ লাখ টাকার ফুচকা জব্দ, চোরাচালান চক্রের ৫ সদস্যসহ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা ফতেহপুরে মাদকবিরোধী আলোচনা সভা, সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার সুনামগঞ্জ সদর হাসপাতালে সার্জারি সেবায় ইতিবাচক পরিবর্তন, রোগীদের আস্থা বাড়াচ্ছেন ডা. এম. এ. আওয়াল সোহেল সুনামগঞ্জে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগ দিলেন মিজ শাকিলা রহমান মৌলভীবাজারে আশুরার তাৎপর্য নিয়ে আলোচনা অনুষ্ঠিত

সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ মাহফুজ আহমেদ কে গ্রেফতার

Reporter Name
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

এম আর সজিব | চলমান ডেক্সঃ সুনামগঞ্জ সদর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (৩ জুলাই) বিকেলে সদর উপজেলার তেরাপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জ ‘ক’ সার্কেলের দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় সহকারী উপপরিদর্শক (এএসআই) জয় কুমার রক্ষিতের নেতৃত্বে একটি রেইডিং টিম অভিযান পরিচালনা করে। অভিযানে সিপাই মুত্তাকিন আহমেদ, দিব্য দেব ও মাহিন খান অংশ নেন।

অভিযান চলাকালে তেরাপুর গ্রামের বাসিন্দা মো. মাহফুজ আহমেদ (২৫)কে তার বসতবাড়ির দক্ষিণ পাশের আঙিনা থেকে আটক করা হয়। এ সময় তিনি পালানোর চেষ্টা করলে তাকে ঘেরাও করে আটক করা হয়।
পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে একটি পলিথিনের পোটলায় রাখা কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ২ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ১০ হাজার টাকা বলে উল্লেখ করা হয়েছে।
অভিযান শেষে ঘটনাস্থলেই উদ্ধারকৃত আলামত গণনা, ওজন এবং জব্দ তালিকা প্রস্তুত করা হয়। রাসায়নিক পরীক্ষার জন্য একটি ইয়াবা ট্যাবলেট নমুনা হিসেবে পৃথক করে সিলগালা করা হয়। পরে গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত সুনামগঞ্জ সদর থানায় জমা দেওয়া হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত মো. মাহফুজ আহমেদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী-২০২০) এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় নিয়মিত মামলা দায়েরের আবেদন করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, উদ্ধারকৃত আলামত পরীক্ষার জন্য পাঠানো হবে এবং মামলার তদন্ত অধিদপ্তরের পক্ষ থেকেই সম্পন্ন করা হবে। একই সঙ্গে জেলায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


More News Of This Category