• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
চোর সন্দেহে উত্তেজনা সৃষ্টি হলেও চিকিৎসক, আনসার সদস্য ও হাসপাতাল কর্মীদের মানবিক উদ্যোগে স্বজনদের খুঁজতে পুলিশি সহায়তা শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন সেবার মানে সন্তো প্রকাশ,ডাঃ ফোয়ারা তাসমীম সুনামগঞ্জে ১৭ বছরের কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি হাবিবুর রহমান ওরফে (হাবিব) গ্রেপ্তার সুনামগঞ্জ তাহিরপুরে ১৩ লাখ টাকার ফুচকা জব্দ, চোরাচালান চক্রের ৫ সদস্যসহ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা ফতেহপুরে মাদকবিরোধী আলোচনা সভা, সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার সুনামগঞ্জ সদর হাসপাতালে সার্জারি সেবায় ইতিবাচক পরিবর্তন, রোগীদের আস্থা বাড়াচ্ছেন ডা. এম. এ. আওয়াল সোহেল সুনামগঞ্জে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগ দিলেন মিজ শাকিলা রহমান মৌলভীবাজারে আশুরার তাৎপর্য নিয়ে আলোচনা অনুষ্ঠিত

জামালগঞ্জে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

Reporter Name
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

এম আর সজিব| চলমান ডেক্স: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের শান্তিপুর এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ অর্থ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

ডিবি পুলিশের এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাত প্রায় ২টা ২০ মিনিটে শান্তিপুর এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখার একটি দল। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মাহমুদুল হাসান। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে নারী কনস্টেবলের সহায়তায় মীম আক্তার মৌ (৩৬) নামে এক নারীকে আটক করা হয়।
পরে তার ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা, মাদক বিক্রির সন্দেহে নগদ ৪১ হাজার ৫৫০ টাকা এবং একটি ব্যবহৃত স্যামসাং মোবাইল ফোন জব্দ করা হয়। পুলিশের হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪৫ হাজার টাকা।
এজাহারে পুলিশ উল্লেখ করেছে, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তার হওয়া নারী দীর্ঘদিন ধরে ইয়াবা সংগ্রহ করে স্থানীয় পর্যায়ে বিক্রি করে আসছিলেন। তবে অভিযোগটি আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি আইনগতভাবে অভিযুক্ত হিসেবে বিবেচিত হবেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় জামালগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং জব্দকৃত আলামত আইনানুগ প্রক্রিয়ায় সংরক্ষণ করা হয়েছে।


More News Of This Category