• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
তাহিরপুরে সাংবাদিক আ:মান্নানের মেয়ে মমতা আক্তার জুঁইয়ের বিবাহ সম্পন্ন কৃতিত্বের সঙ্গে এলএলবি সম্পন্ন করলেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ মো. রাহুল রোটারি ক্লাব অব সিলেট ইম্পেরিয়ালের ২০২৬-২৭ বর্ষের প্রথম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত তাহিরপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ নেতার হামলায় আহত ছাত্রদল নেতা ধর্মপাশায় বিএনপি নেতাকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে ধর্মপাশায় সংবাদ সম্মেলন অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে টিআর প্রকল্পের বরাদ্দ উত্তোলনের অভিযোগ, পিআইও বললেন-এমপি অবগত ছিলেন সুনামগঞ্জে র‍্যাব-৯, পুলিশ, ডিএনসি ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১, দুইজনের কারাদণ্ড ফারুক আহমদের অর্থায়নে শান্তিগঞ্জে ফ্রি চক্ষু ক্যাম্প জেলা পুলিশের অনলাইন কুইজে প্রথম ছাত্রদল জেলা সভাপতি তারেক, সম্মাননা প্রদান বিশ্বম্ভরপুরে মাদক বিরোধী ঐক্য পরিষদের ধনপুর ইউনিয়ন কমিটি অনুমোদন

সুনামগঞ্জে মাদকাসক্তি প্রতিরোধ ও মাদক নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

এম আর সজিব, নিজস্ব প্রতিবেদক : মাদকাসক্তি প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে সুনামগঞ্জে “মাদকাসক্তি প্রতিরোধ ও মাদক নিয়ন্ত্রণে করণীয়” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান।
কর্মশালায় সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, সিলেটের অতিরিক্ত পরিচালক মো. মজিবুর রহমান।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, গণমাধ্যম এবং সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে।
কর্মশালায় বিশেষভাবে গুরুত্বারোপ করা হয় মাদকাসক্ত ব্যক্তিদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণের ওপর। “Hate the sin, not the sinner” (পাপকে ঘৃণা করো, পাপীকে নয়) এই দর্শনকে সামনে রেখে মাদকাসক্তদের প্রতি সহমর্মিতা প্রদর্শন, তাদের চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়।
এছাড়া সমাজের বিত্তশালী ও সচেতন নাগরিকদের মাদকবিরোধী কার্যক্রমে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়, যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হয়।
কর্মশালায় জেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।


More News Of This Category